অবশেষে পূরণ হলো দীর্ঘদিনের এক অপূর্ণতা। ক্যারিয়ারে ৬১তম হ্যাটট্রিক করলেও বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেলেন Lionel Messi। তার দুর্দান্ত তিন গোলে আলজেরিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে Argentina national football team।
নিজের ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেওয়া মেসি ১৭, ৬০ ও ৭৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ম্যাচের ৮০ মিনিটে মাঠ ছাড়ার আগে তিনি একাই নিশ্চিত করেন আর্জেন্টিনার জয়।
এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়ও শীর্ষে উঠে এসেছেন মেসি। বর্তমানে তার বিশ্বকাপ গোলসংখ্যা ১৬, যা জার্মান কিংবদন্তি Miroslav Klose-এর সমান।
ম্যাচটি শুরু হওয়ার আগেই আরেকটি ইতিহাস গড়েন মেসি। আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলা ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে নাম লেখান তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন Cristiano Ronaldo এবং Bader Al-Mutawa। একই সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য রেকর্ডও গড়েন আর্জেন্টাইন অধিনায়ক।
যুক্তরাষ্ট্রের Kansas City-তে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই দুই দল গোলের দেখা পেলেও অফসাইডের কারণে দুটিই বাতিল হয়। ষষ্ঠ মিনিটে মেসির গোল এবং অষ্টম মিনিটে আলজেরিয়ার ফারেস চাইবির গোল—দুটোই ভিএআর পরীক্ষার পর বাতিল ঘোষণা করা হয়।
তবে ১৭ মিনিটে আর কোনো বাধা আসেনি। ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে আলজেরিয়ার গোলরক্ষক Luca Zidane-কে পরাস্ত করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মেসি।
প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়াতে পারেনি আর্জেন্টিনা। ১-০ ব্যবধানে বিরতিতে যায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার আধিপত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। ৬০ মিনিটে Alexis Mac Allister-এর শক্তিশালী শট গোলরক্ষক ঠেকাতে ব্যর্থ হলে ফিরতি বলে সহজেই জালে বল জড়ান মেসি। এরপর ৭৬ মিনিটে ডি-বক্সের কাছ থেকে নেওয়া আরেকটি নিখুঁত শটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
মেসির অসাধারণ নৈপুণ্যে আলজেরিয়াকে বিধ্বস্ত করে শিরোপা ধরে রাখার মিশন জয় দিয়েই শুরু করল আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই দলের সবচেয়ে বড় ভরসা যে এখনো মেসিই, সেটি আবারও প্রমাণ করলেন ৩৮ বছর বয়সী এই মহাতারকা।
মন্তব্য করুন