ডিআইইউসাসের পলিসি কনক্লেভে আসবেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৯ জানুয়ারী ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিআইইউসাসের পলিসি কনক্লেভে আসবেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব

ভুল তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সুশাসন ও গণতন্ত্রে এর প্রভাব নিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস) আয়োজন করতে যাচ্ছে “Policy Conclave on Misinformation: Challenges to Governance and Democracy” শীর্ষক নীতি সংলাপ। 

আগামী ২ ফেব্রুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (এসটিসি) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এই নীতি সংলাপ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম, ঢাকা পোস্টের সম্পাদক মো: কামরুল ইসলাম, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিনসহ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ জানান, বর্তমান সময়ে ভুল তথ্য, গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার যেভাবে রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রকে প্রভাবিত করছে – সে বিষয়ে প্রধান অতিথির অভিজ্ঞতা ও দিকনির্দেশনা নীতি সংলাপকে আরও সমৃদ্ধ করবে বলে তারা আশা করছেন। একইসঙ্গে গণমাধ্যমের দায়িত্ব, তথ্যের বিশ্বাসযোগ্যতা এবং সুশাসন নিশ্চিত করতে নীতিনির্ধারক ও সাংবাদিকদের সম্মিলিত ভূমিকা নিয়েও আলোচনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায় স্বীকার করে আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ

মামলা গ্রহণ না করার অভিযোগে থানার সামনে পাটোয়ারীর অবস্থান কর্মসূচি

বরিশালে ডিবি পুলিশকে কু/পি/য়ে জখম!

পাটওয়ারীর সঙ্গে অস্ত্রধারী দুজন ছিল, তারা শিবিরের সন্ত্রাসী : নাছির উদ্দীন নাছির

মূল্যস্ফীতির চাপে কিস্তিতে খাবার কিনছেন ইরানের মানুষ

আলমডাঙ্গায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ, গ্রেপ্তারে আলটিমেটাম

সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, আটক ছেলে

ঈদে ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’, সঙ্গে ফুয়াদ

১০

শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে ব্লকেড কর্মসূচি

১২

রামিসা হত্যাকাণ্ডে উত্তাল পল্লবী, বাসার সামনে বিক্ষোভের মধ্যে ঢাকা ছাড়লেন বাবা-মা

১৩

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

১৪

ঝিনাইদহে হামলার বর্ণনা দিলেন পাটওয়ারী, ফোন-মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৫

কিশোরগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাগিনার মৃত্যু

১৬

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বিরল মহিষ

১৭

শিশু রামিসা-ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

১৮

কুড়িগ্রামে অসহায় শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ ‎

১৯

আশুলিয়ায় শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

২০