সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ২ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৯ জন।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৪ জনে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৬১ জন।
এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা পৌঁছেছে ৬০ হাজার ৫৪০ জনে। এ সময়ের মধ্যে ৮ হাজার ৩২৯ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট ৪৮৮ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত টিকা গ্রহণ নিশ্চিত করা এবং আক্রান্তদের আলাদা রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
মন্তব্য করুন