ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বিরল মহিষ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২২ মে ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বিরল মহিষ

সোনালি রঙের লম্বা লোমযুক্ত বিরল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে নারায়ণগঞ্জে। আসন্ন ঈদুল আজহায় মহিষটি কোরবানি দেওয়া হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

প্রতিবেদনে বলা হয়, প্রায় ১ হাজার ৫০০ পাউন্ড ওজনের মহিষটি তার ব্যতিক্রমধর্মী চেহারা ও সোনালি লোমের কারণে স্থানীয়দের নজর কাড়ছে। বিশেষ করে এর মাথার লোমের ধরন অনেকের কাছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের সঙ্গে মিল রয়েছে বলে মনে হয়েছে।

মে মাসজুড়ে নারায়ণগঞ্জের খামারে বিরল এই মহিষটি দেখতে ভিড় করছেন অসংখ্য মানুষ। স্থানীয় এক দর্শনার্থী বলেন, মহিষটির বৈশিষ্ট্য অনেকটাই ডোনাল্ড ট্রাম্পের মতো। তার ভাতিজা শুধু মহিষটি দেখতে এক ঘণ্টার নৌপথ পাড়ি দিয়ে এসেছে বলেও জানান তিনি।

মহিষটির মালিক ৩৮ বছর বয়সী জিয়া উদ্দিন মৃধা জানান, তার ভাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে মহিষটির নাম রেখেছেন। কারণ মহিষটির চুলের ধরন অনেকটা ট্রাম্পের মতো।

তিনি বলেন, “আমি ডোনাল্ড ট্রাম্পকে মিস করবো। কিন্তু ঈদুল আজহার মূল শিক্ষাই হচ্ছে ত্যাগ।” গত চার বছর ধরে তিনি মহিষটির যত্ন নিচ্ছেন বলেও জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায় স্বীকার করে আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ

মামলা গ্রহণ না করার অভিযোগে থানার সামনে পাটোয়ারীর অবস্থান কর্মসূচি

বরিশালে ডিবি পুলিশকে কু/পি/য়ে জখম!

পাটওয়ারীর সঙ্গে অস্ত্রধারী দুজন ছিল, তারা শিবিরের সন্ত্রাসী : নাছির উদ্দীন নাছির

মূল্যস্ফীতির চাপে কিস্তিতে খাবার কিনছেন ইরানের মানুষ

আলমডাঙ্গায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ, গ্রেপ্তারে আলটিমেটাম

সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, আটক ছেলে

ঈদে ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’, সঙ্গে ফুয়াদ

১০

শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে ব্লকেড কর্মসূচি

১২

রামিসা হত্যাকাণ্ডে উত্তাল পল্লবী, বাসার সামনে বিক্ষোভের মধ্যে ঢাকা ছাড়লেন বাবা-মা

১৩

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

১৪

ঝিনাইদহে হামলার বর্ণনা দিলেন পাটওয়ারী, ফোন-মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৫

কিশোরগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাগিনার মৃত্যু

১৬

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বিরল মহিষ

১৭

শিশু রামিসা-ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

১৮

কুড়িগ্রামে অসহায় শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ ‎

১৯

আশুলিয়ায় শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

২০