‎স্যাম্পল ছাড়াই রিপোর্ট হতবাক রোগীর পরিবার – দৈনিক দেশেরকথা
‎নজরুল ইসলাম
১৫ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‎স্যাম্পল ছাড়াই রিপোর্ট হতবাক রোগীর পরিবার

‎সিরাজগঞ্জে চিকিৎসাসেবায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। তানভির হাসান নামের এক অভিভাবক দাবি করেছেন, তাঁর ছেলে দেড় বছরের রাহাত এর ইউরিন স্যাম্পল জমা না দেওয়ার পরও হাসপাতাল থেকে ইউরিন টেস্টের রিপোর্ট সরবরাহ করা হয়েছে।

‎ভুক্তভোগী তানভির হাসান জানান, গত তিনদিন ধরে তার শিশুটি উচ্চ জ্বরে আক্রান্ত ছিল। চিকিৎসার জন্য বৃহস্পতিবার (১৪ মে) সকালে তিনি শিশুকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কয়েকটি পরীক্ষা করার পরামর্শ দেন। পরে তিনি হাসপাতালের ল্যাবে শিশুর রক্তসহ প্রয়োজনীয় নমুনা জমা দিলেও ইউরিন সংগ্রহ করতে না পারায় ইউরিন স্যাম্পল জমা দিতে পারেননি।

‎তিনি আরও জানান, বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে রিপোর্ট সংগ্রহ করতে গেলে তাকে তিনটি টেস্ট রিপোর্ট দেওয়া হয়। এর মধ্যে একটি ছিল ইউরিন পরীক্ষার রিপোর্ট। অথচ সংশ্লিষ্ট ইউরিন স্যাম্পল টিউব এখনো তার কাছেই রয়েছে এবং কোনো ইউরিন নমুনা ল্যাবে জমা দেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি প্রশ্ন তুলেছেন, স্যাম্পল জমা না দিয়েই কীভাবে ইউরিন টেস্টের রিপোর্ট প্রস্তুত করা হলো?

‎ভুক্তভোগী বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সিরাজগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি বছর অন্তত একটি গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬

দায়িত্বশীল সমালোচনায় বাজেট হবে আরও সমৃদ্ধ ও সুদৃঢ়: অর্থমন্ত্রী

স্পিকারের দায়িত্ব শেষেই রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত হাফিজ উদ্দিন আহমদের

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে মাদক ও অনলাইন ক্যাসিনোতে জুয়া খেলার দায়ে ৮ আসামি কারাগারে:প্রশংসায় ভাসছেন ওসি

প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ঘাটতি কমার আশা রিজভীর

জন্মের পরই নবজাতককে শালদুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সড়ক-রেল খাতে বড় বরাদ্দ, এক্সপ্রেসওয়ে ও আধুনিক পরিবহন ব্যবস্থায় জোর: প্রতিমন্ত্রী

১০

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

১১

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১২

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

১৩

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

১৫

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১৭

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৮

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

২০