কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২৯ জুন ২০২৬, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

ঢাকা: কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকানকে ভ্যাটের আওতার বাইরে রাখার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি কমাতে ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ নেওয়া হলেও সাধারণ মানুষের স্বস্তির কথা বিবেচনা করে কাঁচাবাজার ও ছোট মুদি দোকানে এ ব্যবস্থা কার্যকর করা হবে না।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং প্রথম বাজেট অধিবেশনের ১৮তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৪ লাখ কোটি টাকার বেশি রাজস্ব আদায় করে নতুন মাইলফলক স্পর্শ করেছে। বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যে নেওয়া বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলেই রাজস্ব আহরণে এ ইতিবাচক অগ্রগতি এসেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আগামী অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা চ্যালেঞ্জিং হলেও করের হার বাড়ানো নয়, বরং করের আওতা সম্প্রসারণের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে সরকার কাজ করবে। একই সঙ্গে রাজস্ব ব্যবস্থাকে আরও করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা নিশ্চিত করতে একাধিক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের পরিকল্পনা থাকলেও কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান সম্পূর্ণভাবে ভ্যাটের আওতার বাইরে থাকবে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, মুদ্রানীতি ও রাজস্ব নীতির সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা, কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের উৎসে কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অসাধু চক্রের কারসাজি প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। সরবরাহ ব্যবস্থা উন্নত করা এবং বাজারে প্রতিযোগিতা বাড়ানোর মাধ্যমে ধাপে ধাপে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আগামী অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, শিল্প, কৃষি, তথ্যপ্রযুক্তি ও সেবাখাতের সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং সৃজনশীল অর্থনীতিকে মূলধারায় আনার মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করবে।

বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ এবং সরকারি ব্যয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, পরিচালন ব্যয় কমিয়ে উন্নয়ন ব্যয় বাড়ানোর নীতি অনুসরণ করা হচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরে উন্নয়ন ব্যয়ের অংশ ছিল ২৭ দশমিক ২৭ শতাংশ, যা ২০২৬-২৭ অর্থবছরে বাড়িয়ে ৩৩ দশমিক ৭০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে পরিচালন ব্যয় ৭২ দশমিক ৭৩ শতাংশ থেকে কমিয়ে ৬৬ দশমিক ৩০ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতি বছর অন্তত একটি গাছ লাগাতে শিক্ষার্থীদের আহ্বান প্রধানমন্ত্রীর

কাঁচাবাজার ও ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬

দায়িত্বশীল সমালোচনায় বাজেট হবে আরও সমৃদ্ধ ও সুদৃঢ়: অর্থমন্ত্রী

স্পিকারের দায়িত্ব শেষেই রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত হাফিজ উদ্দিন আহমদের

২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে মাদক ও অনলাইন ক্যাসিনোতে জুয়া খেলার দায়ে ৮ আসামি কারাগারে:প্রশংসায় ভাসছেন ওসি

প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ঘাটতি কমার আশা রিজভীর

জন্মের পরই নবজাতককে শালদুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

সড়ক-রেল খাতে বড় বরাদ্দ, এক্সপ্রেসওয়ে ও আধুনিক পরিবহন ব্যবস্থায় জোর: প্রতিমন্ত্রী

১০

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

১১

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১২

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

১৩

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

১৪

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

১৫

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৬

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

১৭

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৮

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৯

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

২০