জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিউশন প্রোভাইডিং অ্যাসোসিয়েশনর সভাপতি শুভ সম্পাদক জিতু – দৈনিক দেশেরকথা
জাবি প্রতিনিধি
১৯ মে ২০২৬, ৯:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিউশন প্রোভাইডিং অ্যাসোসিয়েশনর সভাপতি শুভ সম্পাদক জিতু

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিউশন প্রোভাইডিং অ্যাসোসিয়েশন (JUTPA)-এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মোঃ সুলতানুল মুল্ক শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আইন ও বিচার বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী শাহেদুল হক জিতু।

সোমবার (১৮ মে) Jahangirnagar University Tuition Providing Association (JUTPA) এর উপদেষ্টা মোস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়।

এছাড়াও নবগঠিত ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন— হেলাল শেখ (BMB-50), মনিকা রায় (BMB-50), মেহেদী হাসান নাসিম (BMB-50), আল ইমরান রিফাত (Zoology-51), ইব্রাহিম খলিল (BMB-52), মোঃ শাকিল হুসাইন (CLC-52) এবং জাফিকুর রহমান আমি (PA-53)।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নিশিতা (IIT-50), সাদিয়া সুলতানা (BMB-52), জান্নাতি আল কুরাইশি (BMB-52) এবং মোশারফ হোসেইন আসরাফুল (BMB-52)।

সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সোহাগ শাহ (History-52)। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন খোরশেদ আলম (IIT-51), কানিজ ফাতেমা (Management-52), কাকন আক্তার (GP-53) এবং কামরুন নাহার শ্রাবনি (Microbiology-53)।
অর্থ-বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসিব (Mathematics-53)। সহ-অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন তুহিন আহমেদ (Law-52) এবং আব্দুর রহমান মানিক (GS-53)।

প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ইব্রাহিম আলি (BMB-50), আল আমিন (IR-52) এবং সাদিয়া আফরিন (GP-53)।তথ্য-বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন উম্মে তামিমা আর্থি (BMB-51), শিউলি আক্তার (GP-53), শাহরিয়ার তানিম (Math-53) এবং সনিয়া আক্তার (Zoology-53)।দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আশিকুর রহমান (CSE-53)। সহ-দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন সুমাইয়া খানম (Management-52) এবং শাকিল হোসেন (FNB-52)।

এছাড়াও সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন— মোমিতা সাহা (BMB-50), সোনালি আক্তার (History-53), মাহবুবা আঞ্জুম (BMB-51), সাকিব (CSE-53), আসিফ তালুকদার (BMB-51), আহসান হাবিব (Phy-53), মোঃ সায়েম আহমেদ (BMB-51), খালিদ (History-53), আব্দুল হালিম (GS-51), আরিফুল ইসলাম সিরাজী, নিলয় কুমার (Eng-52), প্রতীক, রাবেয়া (History-52), সুবর্ণা সুমাইমা (Chemistry-52), আলিশা (GP-52), শাহনাজ (GP-52), নওরোজ ইকবাল (Law-53) এবং সাজ্জাদ (Management-53)।

উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশনসংক্রান্ত সহায়তা দিতে কাজ করছে “Jahangirnagar University Tuition Providing Association (JUTPA)” নামে একটি অলাভজনক সেবামূলক সংগঠন। সংগঠনটি গার্ডিয়ান ও জাবির দক্ষ শিক্ষার্থীদের মধ্যে সংযোগ তৈরি করে টিউশন প্রদান নিশ্চিত করে থাকে।

JUTPA এর সদস্য ও ভলেন্টিয়াররা বিভিন্ন স্কুল-কলেজে ক্যাম্পেইন, ব্যক্তিগত নেটওয়ার্কিং এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে টিউশন সংগ্রহ করেন। সংগৃহীত টিউশনিগুলো মূলত জাবির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়, যাতে যোগ্যতা অনুযায়ী সবাই সুযোগ পেতে পারে।

সংগঠনটির কোনো নির্দিষ্ট ফান্ডিং নেই। সদস্যদের ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত এই প্ল্যাটফর্মে উপকৃত শিক্ষার্থীরা চাইলে স্বেচ্ছায় অনুদান দিতে পারেন।
JUTPA এর লক্ষ্য হলো জাবি শিক্ষার্থীদের মধ্যে টিউশন বৈষম্য কমানো, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তা করা এবং আশেপাশের এলাকার শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষক নিশ্চিত করা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিউশন প্রোভাইডিং অ্যাসোসিয়েশনর সভাপতি শুভ সম্পাদক জিতু

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, কোন ইস্যুগুলোতে যুক্তরাষ্ট্র-ইরান বিরোধ

কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে নতুন নিরাপত্তা নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী তারেক রহমান

গণমাধ্যম কমিশন হলে সরকার-মালিকপক্ষ কেউই সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সেতুমন্ত্রী

প্রচন্ড গরমে নাজিরপুরে বাড়ছে তালশাঁসের চাহিদা

বেনাপোলে ভারতীয় কার্গো রেলে ৩২০ বোতল মাদকের এস্কাফ সিরাপ মাদক।

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হলেন মিরানা মাহরুখ

১০

সুন্দরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড দহবন্দসহ ছয় ইউনিয়ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা

১১

ফায়ার সার্ভিস আধুনিকায়নে বাড়বে জনবল ও নতুন স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১২

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৩৭

১৩

আএাইয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

১৪

গোবিপ্রবির একমাত্র লেকটি অযত্ন ও অবহেলায় দিন দিন পরিণত হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।

১৫

গলাচিপায় ভূমি সেবা ২০২৬ শুভ উদ্বোধন ও সচেতনতামুলক র‍্যালী ও সভা অনুষ্ঠিত।

১৬

১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে: অর্থমন্ত্রী আমির খসরু

১৭

হাম রোগী বাড়ায় হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের ৬ জরুরি নির্দেশনা

১৮

প্রবাসীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস কুয়েতের নারী সাংবাদিকের বর্ষসেরা সাহিত্য পুরস্কার গ্রহণ

১৯

বাবরকে ফিরিয়েই ম্যাচে নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ, পাকিস্তান চাপে

২০