বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখকে নিয়োগ দিয়েছে সরকার। সংশ্লিষ্ট প্রশাসনিক আদেশে তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়নের সিদ্ধান্ত জানানো হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে দায়িত্ব পালনরত মিরানা মাহরুখকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক বিদ্যুৎ বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হওয়ায় বিদ্যুৎ বিভাগের প্রশাসনিক নেতৃত্বে নতুন দায়িত্বভার গ্রহণ করতে যাচ্ছেন তিনি। বিদ্যুৎ খাতের উন্নয়ন, ব্যবস্থাপনা ও চলমান কার্যক্রম বাস্তবায়নে নতুন সচিবের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন