ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ নিয়ে প্রশ্ন, নীতিমালা বৈধ কি না জানতে চেয়ে হাইকোর্টের রুল – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৯ মে ২০২৬, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ নিয়ে প্রশ্ন, নীতিমালা বৈধ কি না জানতে চেয়ে হাইকোর্টের রুল

রাজধানী ঢাকার রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য জায়গা বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন।

রুলে আদালত জানতে চেয়েছেন, ঢাকা শহরের হকার ব্যবস্থাপনা নীতিমালার আলোকে রাস্তা ও ফুটপাতে হকারদের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ দেওয়ার বিষয়টি কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না। একই সঙ্গে আদালত এ সংক্রান্ত নীতিমালার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

জানা গেছে, ‘ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা-২০২৬’ চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। রিটটি দায়ের করেন অ্যাডভোকেট মো. শোয়েবুজ্জামান। রুলে স্থানীয় সরকার সচিব, আইন সচিবসহ ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

আদালত সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে পরবর্তী শুনানিতে সরকারের অবস্থান ও নীতিমালার ব্যাখ্যা উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

এ রুল জারির মাধ্যমে রাজধানীর ফুটপাত ও রাস্তা ব্যবস্থাপনায় দীর্ঘদিনের বিতর্কিত বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। নগরবাসীর চলাচলে বাধা, যানজট এবং জনদুর্ভোগের সঙ্গে হকার পুনর্বাসন ও জীবিকার প্রশ্ন জড়িত থাকায় এ বিষয়ে আদালতের নির্দেশনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ নিয়ে প্রশ্ন, নীতিমালা বৈধ কি না জানতে চেয়ে হাইকোর্টের রুল

শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

সামরিক বহর ও মিসাইল প্রদর্শনের মধ্যেই তেহরানে এক হাজার দম্পতির গণবিবাহ

ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

টেকনাফে সরকারী টয়লেট নির্মাণে ব্যবহ্রত হচ্ছে নিম্নমানের সামগ্রী!

টুংটাং শব্দ পেরিয়ে ফুটবলের নায়ক হওয়ার সপ্ন দেব মন্ডলের।

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, দুই সন্দেহভাজনসহ নিহত ৫

ট্রাম্পের ঘোষণা আসতেই তেলের বাজারে স্বস্তি, কমল দাম

১০

আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

১১

ভেড়ামারায় ভূমিসেবা মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১২

‎সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

নান্দাইলে একরাতে ৮ দোকানে ভয়ংকর চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

১৪

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১৫

চাঁদ দেখা গেছে, ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা

১৬

আত্রাইয়ে পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

১৭

মিড ডে মিলে অনিয়ম ঠেকাতে প্রাথমিক বিদ্যালয়ে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ

১৮

রেকর্ড এডিপি অনুমোদন, ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন বাজেট প্রায় ৩ লাখ কোটি টাকা

১৯

ঈদে ব্যাংকে টানা ৭ দিনের ছুটি, তবে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে কিছু শাখা

২০