আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৮ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) বৈকাল ৪ ঘটিকায় উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ- ০৬(আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য, উপজেলা আইন-শৃংখলা কমিটির মুখ্য উপদেষ্টা ও আত্রাই থানা বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম রেজু । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।

​সভায় উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ এবং আসন্ন বিভিন্ন ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আলোচনা করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

​মুখ্য উপদেষ্টা ও প্রধান অতিথি এমপি মো. রেজাউল ইসলাম রেজু তার বক্তব্যে বলেন, একটি অঞ্চলের সামগ্রিক উন্নয়নের প্রথম শর্তই হলো উন্নত আইন- শৃংখলা পরিস্থিতি। আত্রাই উপজেলাকে একটি শান্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধিগুলোর বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করতে হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক বা সামাজিকভাবে আশ্রয় দেওয়া হবে না। আমি আশা করি, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ প্রশাসনের পাশে থেকে আইন-শৃংখলা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করবেন।

​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান বলেন, উপজেলার সার্বিক নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন সর্বদা বদ্ধপরিকর। আজকের সভায় যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরামর্শ এসেছে, সেগুলো বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

বিশেষ করে উপজেলার হাট-বাজারগুলোর নিরাপত্তা বৃদ্ধি, যানজট নিরসন এবং ইভটিজিং প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রশাসনের একার পক্ষে সব কাজ নিখুঁতভাবে করা সম্ভব নয়, তাই সমাজের সকল স্তরের সচেতন নাগরিকদের আইন-শৃঙ্খলা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, ইউপি চেয়ারম্যান মো. সম্রাট হোসেন,

আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিনসহ ৮ টি ইউপি চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় ভূমিসেবা মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‎সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত

নান্দাইলে একরাতে ৮ দোকানে ভয়ংকর চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

চাঁদ দেখা গেছে, ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা

আত্রাইয়ে পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

মিড ডে মিলে অনিয়ম ঠেকাতে প্রাথমিক বিদ্যালয়ে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ

রেকর্ড এডিপি অনুমোদন, ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন বাজেট প্রায় ৩ লাখ কোটি টাকা

ঈদে ব্যাংকে টানা ৭ দিনের ছুটি, তবে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে কিছু শাখা

১০

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, আচরণবিধি সংশোধনের কাজ চলছে: সিইসি

১১

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

১২

রেকর্ড উন্নয়ন বাজেট অনুমোদন, ২০২৬-২৭ অর্থবছরে এডিপি প্রায় ৩ লাখ কোটি টাকা

১৩

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

১৪

এসপির প্রত্যাহারসহ শাস্তি দাবি স্থানীয় এমপির কুমিল্লার এসপির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়া চেষ্টার অভিযোগ

১৫

‎সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৬

নারায়ণগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

দশমিনায় মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

১৯

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ

২০