পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের শারিকতলা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭ জন ব্যবসায়ীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে নগদ অনুদানের চেক ও হাইজিন পার্সেল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ মে) সকালে শারিকতলা বাজার প্রাঙ্গণে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে বাজারের ১৭টি দোকান ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেলে ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। ক্ষতিগ্রস্তদের সহায়তায় পিরোজপুর জেলা পরিষদের পক্ষ থেকে এ অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক ও হাইজিন পার্সেল বিতরণ করেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত উদ্দিন বেপারী এবং সাধারণ সম্পাদক মো. মোর্শেদ কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারিকতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাহানাজ পারভীন।
জেলা পরিষদের প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
আল-আমিন হোসাইন
মন্তব্য করুন