ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ – দৈনিক দেশেরকথা
নোয়াখালী প্রতিনিধি
১৮ মে ২০২৬, ১:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ

নোয়াখালী সদর উপজেলার ০৬ নং নোয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াছিন আরাফাতের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে অভিযোগ করেছেন মো.নুর নবী নামের এক ভুক্তভোগী বিচারপ্রার্থী।

গত বৃহস্পতিবার (১৪ মে) নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বরাবর লিখিত অভিযোগ করেন ওই বিচার প্রার্থী।

ভুক্তভোগী মো.নুর নবী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত ছোলেমানের ছেলে।

মো.নুর নবী তার অভিযোগে বলেন- তিনি ওই ইউনিয়নের মুরাদপুর গ্রামের মির্জানগর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী একটি মহল তার ও তার পরিবারের ওপর বিভিন্নভাবে হয়রানি চালিয়ে আসছে। এ বিষয়ে তিনি একাধিকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাননি। বরং চেয়ারম্যান নিজেই অভিযুক্ত ব্যক্তিদের পক্ষ নিয়ে ভুক্তভোগীর অভিযোগকে আমলে নেননি এবং উল্টো তাকে নানা ধরনের হুমকি ও মানসিক চাপে রেখেছেন। এমনকি শারীরিক নির্যাতনের আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

ভুক্তভোগী আরও বলেন, পূর্বের বসতবাড়ি ছেড়ে বর্তমানে অন্যত্র বসবাস করতে বাধ্য হয়েছেন তারা। তবুও অভিযুক্তদের পক্ষ থেকে হুমকি-ধমকি অব্যাহত রয়েছে। এ অবস্থায় তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

এবিষয়ে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ে লিখিত অভিযোগ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে ভুক্তভোগী নুর নবী জেলা প্রশাসকের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এবিষয়ে অভিযুক্ত চেয়ারম্যানের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সচেতন মহল বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দশমিনায় মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ

ঈদযাত্রায় স্বস্তি, ১৩ দিন সার্বক্ষণিক খোলা থাকবে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন

চুয়াডাঙ্গা জীবননগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

মুন্সিগঞ্জে নানীবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ১১১ ডলার

লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার, রাজনৈতিক নেতৃত্বে ঘাটতির অভিযোগ এনসিপির

নাজিরপুরে ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান

দুম্বা দেখতে মানুষের ঢল: নারায়ণগঞ্জে RK Agro Farm-এ কোটি টাকার পশুর সমাহার

১০

মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

১১

জাবিতে তিনদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

১২

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

১৩

সেনবাগে ধান-চাল সংগ্রহে অনিয়মের সংবাদের প্রতিবাদ জানালেন এলএসডি কর্মকর্তা

১৪

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১৫

কিশোরগঞ্জে নানার বাড়িতে পানিতে ডুবে ২বছরের নাতনির মৃত্যু

১৬

সেনবাগে ২ মাদক কারবারি ১২০ পিস ইয়াবা সহ গ্রেফতার

১৭

নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন

১৮

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

ঈদে ৭ দিন বন্ধ থাকবে দেশের অধস্তন আদালত, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত কার্যক্রম স্থগিত

২০