স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান – দৈনিক দেশেরকথা
মোঃ সাইফুর রহমান
১৬ মে ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

স্বাস্থ্যকর পরিবেশ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।
প্রতি সপ্তাহের শনিবার নিয়মিত এ কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার সকালে শহরের কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সচেতনতা ও পরিচ্ছন্নতা। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা বিএনপির সদস্য ডা. রকিবুল হাসান বাঁধন ও ছাত্রনেতা আমিমুল ইহসান প্রমুখ।
পরে অংশগ্রহণকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে পরামর্শ দেয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও মিটার চুরি, উদ্বিগ্ন গ্রাহক

মহাসড়কে ‘ফিল্মি স্টাইলে’ গরু ডাকাতির মাংস যেত রাজধানীর সুপারশপে

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে বাড়তি বরাদ্দ দেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ইরান যুদ্ধের কাভারেজে ক্ষুব্ধ ট্রাম্প, নিউ ইয়র্ক টাইমস সাংবাদিককে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন

ওমানে সিলেট কমিউনিটির নবগঠিত কমিটিতে স্থান করে নিলেন রাজনগরের সুজন ও মামুন তালুকদার

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি বাস্তবায়ন করে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কোরবানির হাটে অ্যানথ্রাক্স-খুরা রোগের ঝুঁকি, যা জানাচ্ছেন বাকৃবি অধ্যাপক

মাদক ও কিশোর গ্যাং অপরাধ দমনে ওসি নোমানের এ্যাকশন

১০

নোয়াখালী জেলা কারাগারে আসামির মৃত্যু

১১

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস

১২

বাকৃবিতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হলে চুরি

১৩

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১৪

১৩ জেলায় তাপপ্রবাহ, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

১৫

নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক

১৬

‘কারিনা কায়সারের মৃত্যু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক অপূরণীয় ক্ষতি’

১৭

আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস, পানির ন্যায্য হিস্যার দাবি এখনো অমীমাংসিত

১৮

পিরোজপুরের অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি

১৯

দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

২০