আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস, পানির ন্যায্য হিস্যার দাবি এখনো অমীমাংসিত – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৬ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস, পানির ন্যায্য হিস্যার দাবি এখনো অমীমাংসিত

আজ শনিবার (১৬ মে) ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস। ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ রাজশাহীর মাদ্রাসা ময়দানে সমবেত হয়েছিলেন। এরপর সেখান থেকে শুরু হয় ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ, যা গিয়ে শেষ হয় চাঁপাইনবাবগঞ্জের কানসাটে।

নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে অনুষ্ঠিত ওই লংমার্চ ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ জনআন্দোলন। ফারাক্কা লংমার্চের আগে বা পরে পানির অধিকার নিয়ে এমন ব্যাপক জনমত আর কখনো দেখা যায়নি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সেই সময় চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ধীরে ধীরে মরুকরণের দিকে এগিয়ে যাচ্ছিল। অভিযোগ রয়েছে, কয়েক দশক পেরিয়ে গেলেও পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। ১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে ফারাক্কার পানি ভাগাভাগি নিয়ে ৩০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হলেও বাংলাদেশ প্রত্যাশিত পরিমাণ পানি পায়নি বলে সংশ্লিষ্টরা দাবি করেন।

জানা যায়, ১৯৭৫ সালে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে ভারতের মনোহরপুরে ফারাক্কা বাঁধ নির্মাণ করে ভারত। ওই বাঁধ দিয়ে গঙ্গার পানি অন্যদিকে সরিয়ে নেওয়ায় পদ্মা নদীতে পানির প্রবাহ কমে যায়। এর ফলে সারা বছরই পদ্মা নদীতে নাব্য সংকট দেখা দেয়, যা কৃষি, পরিবেশ ও জনজীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে।

আজকের এই দিনে ফারাক্কা লংমার্চ দিবস পালনের মাধ্যমে পানির ন্যায্য অধিকার আদায়ের সেই ঐতিহাসিক আন্দোলনের স্মৃতি নতুন করে স্মরণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক

‘কারিনা কায়সারের মৃত্যু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক অপূরণীয় ক্ষতি’

আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস, পানির ন্যায্য হিস্যার দাবি এখনো অমীমাংসিত

পিরোজপুরের অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি

দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

চরকাউয়া নয়ানীতে আনোয়ার হোসেন মানিক মেম্বারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

গবেষণা জালিয়াতির অভিযোগে বরখাস্ত শিক্ষক হলেন জাবিপ্রবির ভিসি

কুবিতে গাউসিয়া কমিটির অভিষেক ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের এতিম দুই শিশুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চামড়া শিল্প বিলিয়ন ডলারের রফতানি খাতে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী

১০

আমেরিকার সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতকে কিছুই জানায়নি অন্তর্বর্তী সরকার: শফিকুর রহমান

১১

স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঝুলন্ত মরদেহ

১২

অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, জানালেন নাবিলা

১৩

আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ৬ষ্ঠ লিগ শিরোপা নিশ্চিত

১৪

বেগমগঞ্জ কাদিরপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

১৫

হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই, দ্রুত টিকা সংগ্রহে বিশ্ব স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ইরান চুক্তিতে না এলে ধৈর্য থাকবে না: ট্রাম্প

১৭

চট্টগ্রাম মহানগরে এনসিপির ১৬৮ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

১৮

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক

১৯

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু, দুই মাসে মোট প্রাণহানি ৪৫১

২০