আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ৬ষ্ঠ লিগ শিরোপা নিশ্চিত – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৫ মে ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ৬ষ্ঠ লিগ শিরোপা নিশ্চিত

হাজারো দর্শকের উপস্থিতিতে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ের মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ফুটবল লিগে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে দলটি।

ম্যাচজুড়ে আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তেজনা থাকলেও গোলের দেখা মিলছিল না। সময় যত গড়াচ্ছিল, ম্যাচ ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগিয়ে শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস।

ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে পেনাল্টি পায় বসুন্ধরা কিংস। বক্সের মধ্যে আবাহনীর দুই ডিফেন্ডার ফাহিমকে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিক নিতে গিয়ে ভুল করেননি দরিয়েলতন। তার ডান পায়ের শট আবাহনীর গোলরক্ষকের বাঁ পাশ দিয়ে জালে জড়িয়ে গেলে স্টেডিয়ামজুড়ে ছড়িয়ে পড়ে উল্লাস।

প্রথম গোলের আনন্দ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। ম্যাচের ৭৮ মিনিটে বক্সের ভেতর থেকে বুলেটগতির শটে তিনি গোল করেন। এতে বসুন্ধরা কিংসের শিরোপা পুনরুদ্ধার কার্যত নিশ্চিত হয়ে যায়। এরপর শুধু শেষ বাঁশির অপেক্ষা ছিল। রেফারি শেষ বাঁশি বাজাতেই হাজারো সমর্থক মাঠে নেমে খেলোয়াড়দের সঙ্গে শিরোপা উদযাপনে মেতে ওঠেন।

এই জয়ে ১৭ ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৮। অপরদিকে সমান ম্যাচে আবাহনী ও ফর্টিসের সংগ্রহ ৩৪ পয়েন্ট করে। বসুন্ধরা কিংস সর্বশেষ মৌসুমের আগে টানা পাঁচবার শিরোপা জিতেছিল এবং এবার ষষ্ঠবারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়ে আবারও নিজেদের আধিপত্য ফিরিয়ে আনল।

চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার আগে ২ গোলে পিছিয়ে থাকা আবাহনী ম্যাচে ফেরার সুযোগও পেয়েছিল। ৮৫ মিনিটে এমেকা ওগবুগ প্রায় মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে প্রতিপক্ষের কয়েকজনকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে শট নেন। তবে বলটি অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে আরেকটি সুযোগ আসে আবাহনীর সামনে, কিন্তু বক্সের ডান দিক থেকে সুলেমান দিয়াবাতে সতীর্থকে ঠিকভাবে পাস দিতে না পারায় গোলের সম্ভাবনা নষ্ট হয়। শেষ পর্যন্ত গোলরক্ষক শ্রাবণ বলটি তালুবন্দি করলে আবাহনীর প্রত্যাবর্তনের আশা শেষ হয়ে যায়।

এরপর আর কোনো গোল না হলে জয় ও শিরোপা নিশ্চিত করে মাঠজুড়ে উৎসবে মাততে থাকে বসুন্ধরা কিংস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঝুলন্ত মরদেহ

অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, জানালেন নাবিলা

আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ৬ষ্ঠ লিগ শিরোপা নিশ্চিত

বেগমগঞ্জ কাদিরপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই, দ্রুত টিকা সংগ্রহে বিশ্ব স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

ইরান চুক্তিতে না এলে ধৈর্য থাকবে না: ট্রাম্প

চট্টগ্রাম মহানগরে এনসিপির ১৬৮ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু, দুই মাসে মোট প্রাণহানি ৪৫১

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান একই: ট্রাম্প

১০

ফারাক্কা বাঁধ এখন মরণফাঁদ, পরীক্ষামূলক চালুর অনুমতি দিয়েছিল আ. লীগ সরকার: মির্জা ফখরুল

১১

সবজি-মাছের বাজারে অস্বস্তি, কাঁচামরিচ ও ইলিশে বাড়তি চাপ, ডিমে নৈরাজ্য

১২

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

১৩

সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন

১৪

পুষ্পধারা হাউজিংয়ের আড়ালে মনির, জুলফিকার, ও দালাল রাজের প্রতারণার ফাঁদ

১৫

‎স্যাম্পল ছাড়াই রিপোর্ট হতবাক রোগীর পরিবার

১৬

সিরাজগঞ্জে অবৈধ বালু-মাটি বাণিজ্যের অভিযোগে অভিযান

১৭

খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন: ক্রেমলিন

১৮

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের সভা

১৯

হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় এনসিপির ১৩ নম্বর হেল্পলাইন চালু

২০