জাবি ৪৩ ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১০ মে ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবি ৪৩ ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন

বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৩তম ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপিত হয়েছে।

শুক্রবার (৮ মে) দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।

অনুষ্ঠানের উদ্বোধন করা হয় কেক কাটার মাধ্যমে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আব্দুর রব এবং প্রক্টর ড.এ কে এম রাশিদুল আলম।

দিনব্যাপী আয়োজনে ছিল আনন্দ র‍্যালি, মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ, বিভিন্ন খেলাধুলা, বৃক্ষরোপণ কর্মসূচি, র‍্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ ও কনসার্ট। দীর্ঘদিন পর প্রিয় ক্যাম্পাসে একত্রিত হয়ে স্মৃতিচারণে মেতে ওঠেন ৪৩ ব্যাচের শিক্ষার্থীরা।

উৎসবের আহ্বায়ক রায়হান হোসাইন মিল্টন বলেন, “বন্ধুত্বের ১২ বসন্ত পেরিয়েও প্রিয় ক্যাম্পাসে আবার সবাইকে একসঙ্গে পাওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম। বন্ধুদের অংশগ্রহণ ও সহযোগিতায় একটি সফল ও স্মরণীয় আয়োজন সম্পন্ন হয়েছে। আমাদের বন্ধুত্ব যুগ যুগ বেঁচে থাকুক।”

অনুষ্ঠানের সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক বলেন, “বন্ধুত্বের এই বন্ধনকে আরও সুদৃঢ় ও বিস্তৃত করার লক্ষ্যেই আমাদের এ আয়োজন। এক যুগের পথচলায় আমরা অনেক প্রিয় মানুষকে হারিয়েছি। ভবিষ্যতে আমরা আরও প্রতিষ্ঠিত হয়ে দেশ ও বিশ্বের জন্য নতুন কিছু করার চেষ্টা করবো।”

এদিকে উৎসবের ট্রেজারার এ এস এম শফি কামাল বিপ্লব বলেন, “জীবন ও জীবিকার প্রয়োজনে আমরা আজ বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকলেও ৪৩ ব্যাচের এই বন্ধুত্ব চিরকাল অটুট থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।”

উৎসব শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজন প্রতিবছর আরও বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর ও রমনা থানার হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৮

জাবি ৪৩ ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন

অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন

১০ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন 

আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

১০

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ

১১

সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১২

চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২

১৩

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

১৪

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

১৫

ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ দাবি পুতিনের, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ

১৬

চার মাসেই ফের বিচ্ছেদ, ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের দ্বিতীয় সংসার

১৭

লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯

১৮

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে জ্বালানি ও খাদ্য খাতে ভর্তুকি বাড়াচ্ছে সরকার

১৯

বাবার প্রতি অভিমানে তরুণের আত্মহত্যার অভিযোগ

২০