দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৭০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে রবিবার (১০ মে) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০৫ জনের। এতে করে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৯ জনে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৪ জনে। সব মিলিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০৯ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা কেন্দ্রে গেছেন ১ হাজার ৫০৩ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১ হাজার ২৭৮ জনকে। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে নজরদারি এবং চিকিৎসা কার্যক্রম জোরদার করা হচ্ছে। তবে শিশুদের টিকাদান কার্যক্রম আরও দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।
মন্তব্য করুন