1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয় হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ দাবি পুতিনের, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ চার মাসেই ফের বিচ্ছেদ, ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের দ্বিতীয় সংসার লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯

চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১০ মে, ২০২৬


নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণার সঙ্গে জড়িত দুই সদস্যকে আটক করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ৯ মে সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে চাষাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে আক্তারুজ্জামান (৪৬) ও মোঃ আমিরুল ইসলাম রাসেল (৩২) নামের দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি ছাই রঙের ব্যাগ, একটি ওয়্যারলেস সেট, এক জোড়া হ্যান্ডকাফ এবং র‌্যাবের চারটি কালো জ্যাকেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে যে, তারা একটি মাইক্রোবাস ব্যবহার করে র‌্যাব পরিচয়ে বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিল। তারা দীর্ঘদিন ধরে র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফ ও ওয়্যারলেস ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল বলেও জানায়।

এ ঘটনায় প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণা প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park