সারা দেশে হাম ও এর উপসর্গে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। জনস্বার্থে এই রিটটি করা হয়েছে বলে জানা গেছে।
রবিবার (১০ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব রিটটি দায়ের করেন। এতে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
রিটে দাবি করা হয়েছে, হাম ও এর উপসর্গে শিশু মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়া প্রয়োজন। পাশাপাশি এসব মৃত্যু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়েও আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।