রাজধানীর উত্তরার Milestone School and College-এ বিমান দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা Muhammad Yunus, অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা Asif Nazrul-সহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Ariful Islam-এর আদালতে মামলার আবেদন করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মারমার বাবা উসাইমং মারমা।
বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন।
মামলায় সাবেক উপদেষ্টা Syeda Rizwana Hasan এবং সাবেক প্রেসসচিব Shafiqul Alam-কেও আসামি করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৮ জনই ছিলেন শিক্ষার্থী। এছাড়া বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন।