1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৪৩৫ শিশু – দৈনিক দেশেরকথা
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বিপন্ন উদ্ভিদ সংরক্ষণে জাবিতে ‘অভয়ারণ্য’র বৃক্ষরোপণ কর্মসূচি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি যুদ্ধ শুরু করেছে: প্রধানমন্ত্রী দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৪৩৫ শিশু স্বপ্নযাত্রার নতুন অধ্যায়: রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত যুদ্ধবিরতির মধ্যেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২০ জন্মদিনে সেঞ্চুরির স্বপ্ন ভাঙল, ৭১ রানে থামলেন মুশফিক জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি ছলচাতুরী করছে: নাহিদ ইসলাম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী মুরাদনগরে মিথ্যা অপপ্রচারকারী সন্ত্রাসবিরোধী আইনে ‘রাজিব’ গ্রেপ্তার, কঠোর বিচার চায় এলাকাবাসী জনপ্রিয়তার চেয়ে সঠিক সিদ্ধান্তে গুরুত্ব দিতে বিচারকদের আহ্বান আইনমন্ত্রীর

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৯ মৃত্যু, শনাক্ত ১ হাজার ৪৩৫ শিশু

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৯ মে, ২০২৬

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম শনাক্ত এবং উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৪৩৫ শিশুর মধ্যে। শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া নয় শিশুর মধ্যে তিনজন নিশ্চিত হাম আক্রান্ত ছিল এবং ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন শিশুই বরিশাল বিভাগের। আর সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা যাওয়াদের মধ্যে তিনজন ঢাকা বিভাগে, দুজন খুলনা বিভাগে এবং একজন সিলেট বিভাগে ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৩৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪৮৯ জন।

এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৯১ শিশু।

দেশে হাম সংক্রমণ বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা টিকাদান কার্যক্রম জোরদার এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park