মুরাদনগরে মিথ্যা অপপ্রচারকারী সন্ত্রাসবিরোধী আইনে ‘রাজিব’ গ্রেপ্তার, কঠোর বিচার চায় এলাকাবাসী – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৯ মে ২০২৬, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুরাদনগরে মিথ্যা অপপ্রচারকারী সন্ত্রাসবিরোধী আইনে ‘রাজিব’ গ্রেপ্তার, কঠোর বিচার চায় এলাকাবাসী

কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে রাজিব আহমেদ (৩৮) নামে এক ব্যক্তিকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই তার কঠোর বিচারের দাবি জানিয়েছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকার উত্তরা এলাকার নিজ বাসা থেকে রাজিব আহমেদকে আটক করা হয়। পরে রাতেই তাকে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া রাজিব আহমেদ মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের মৃত জারু মিয়ার ছেলে। তিনি নিজেকে একটি ফেসবুকভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মের ‘সাংবাদিক’ হিসেবে পরিচয় দিতেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা, মনগড়া ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে আসছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সম্মানিত ব্যক্তিদের নিয়েও আপত্তিকর মন্তব্য করতেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, রাজিব বিভিন্ন সময় ফোন করে টাকা দাবি করতেন। দাবি অনুযায়ী টাকা না দিলে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির চেষ্টা করতেন বলেও অভিযোগ ওঠে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজিব আহমেদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঢাকার উত্তরা এলাকা থেকে রাজিব আহমেদকে আটক করা হয়েছে। পরে তাকে মুরাদনগর থানায় এনে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০