1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পুলিশকে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী – দৈনিক দেশেরকথা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয় হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ দাবি পুতিনের, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ চার মাসেই ফের বিচ্ছেদ, ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের দ্বিতীয় সংসার লেবাননে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা, ২৪ ঘণ্টায় নিহত ৩৯

পুলিশকে যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১০ মে, ২০২৬

আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যে পুলিশকে নতুন করে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা শক্তি যেন পুলিশকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ‘জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬’ উদ্বোধন শেষে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এই রাজারবাগ পুলিশলাইনেই হানাদার বাহিনী বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। স্বাধীনতা অর্জনের জন্য যারা আত্মাহুতি দিয়েছিলেন, সেই স্বাধীনতাকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পুলিশের পেশাদারিত্ব ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের সক্ষমতা দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন প্রমাণ করেছে যে, একটি স্বাধীন ও পেশাদার বাহিনীর পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের মূল কাজ। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ বাহিনী তাদের সাধ্য ও সামর্থ্যের সবটুকু দিয়ে কাজ করবে, এটাই বর্তমান সরকারের প্রত্যাশা।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ পুলিশ শুধু দেশের অভ্যন্তরেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে বিশ্বজুড়ে প্রশংসা অর্জন করেছে। বিদেশের মাটিতে অর্জিত সুনাম দেশের অভ্যন্তরেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে জনগণের সঙ্গে পুলিশের আচরণ মানবিক ও জনবান্ধব হবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্য সামনে রেখে বর্ণিল প্যারেড ও সালাম গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি এই আয়োজনের সার্বিক সাফল্য কামনা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park