কুবিতে গাউসিয়া কমিটির অভিষেক ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
কুড়ি প্রতিনিধি
১৫ মে ২০২৬, ৯:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুবিতে গাউসিয়া কমিটির অভিষেক ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

গাউসিয়া কমিটি বাংলাদেশ এর কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৬–২৭ কার্যকরী পরিষদের অভিষেক ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি, দিকনির্দেশনামূলক আলোচনা ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক শুভ এর সঞ্চালনায় শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ৩টায় বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি মানবিক টিমের প্রধান মোহাম্মদ জাবের হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আবু ইউসুফ জুয়েল, মোহাম্মদ গোলাম আজম ও মাইনুল ইসলাম।

প্রধান অতিথি মোহাম্মদ মাকসুদুল করিম বলেন, ‘যুব সমাজকে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করতে গাউসিয়া কমিটির মতো সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু একাডেমিক শিক্ষায় নয়, মানবিক গুণাবলীতেও সমৃদ্ধ হতে হবে।’

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোঃ মাইনুল ইসলাম বলেন, ‘গাউসিয়া কমিটি একটি সামাজিক, আধ্যাত্মিক ও অরাজনৈতিক আন্দোলন। যার চূড়ান্ত লক্ষ্য আল্লাহ ও তাঁর রাসুল (সঃ) এর সন্তুষ্টি অর্জন এবং মানবসেবা।’

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সাইদুর রহমান নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘সংগঠনের আদর্শ ধারণ করে মানবকল্যাণে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে গাউসিয়া কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরকাউয়া নয়ানীতে আনোয়ার হোসেন মানিক মেম্বারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

গবেষণা জালিয়াতির অভিযোগে বরখাস্ত শিক্ষক হলেন জাবিপ্রবির ভিসি

কুবিতে গাউসিয়া কমিটির অভিষেক ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের এতিম দুই শিশুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চামড়া শিল্প বিলিয়ন ডলারের রফতানি খাতে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী

আমেরিকার সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতকে কিছুই জানায়নি অন্তর্বর্তী সরকার: শফিকুর রহমান

স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঝুলন্ত মরদেহ

অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, জানালেন নাবিলা

আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ৬ষ্ঠ লিগ শিরোপা নিশ্চিত

বেগমগঞ্জ কাদিরপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

১০

হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই, দ্রুত টিকা সংগ্রহে বিশ্ব স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

১১

ইরান চুক্তিতে না এলে ধৈর্য থাকবে না: ট্রাম্প

১২

চট্টগ্রাম মহানগরে এনসিপির ১৬৮ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

১৩

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক

১৪

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু, দুই মাসে মোট প্রাণহানি ৪৫১

১৫

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের অবস্থান একই: ট্রাম্প

১৬

ফারাক্কা বাঁধ এখন মরণফাঁদ, পরীক্ষামূলক চালুর অনুমতি দিয়েছিল আ. লীগ সরকার: মির্জা ফখরুল

১৭

সবজি-মাছের বাজারে অস্বস্তি, কাঁচামরিচ ও ইলিশে বাড়তি চাপ, ডিমে নৈরাজ্য

১৮

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

১৯

সেনবাগে বোরো ধান সংগ্রহ কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন

২০