পিরোজপুরের অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি – দৈনিক দেশেরকথা
আল-আমিন হোসাইন
১৬ মে ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিরোজপুরের অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী মিয়ারহাট বন্দরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ মে) রাত ১০ টার দিকে সূত্রপাত হওয়া এই আগুনে মৎস্য শিকারের সরঞ্জাম, কীটনাশক, সার ও মুদি মালামালের ১৭টি বড় দোকান এবং একটি দোতলা ভবন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে বন্দরের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নেছারাবাদ ইউনিটের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং নেছারাবাদ থানা পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে ১৭টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ব্যবসায়ীদের আর্তনাদ অগ্নিকাণ্ডে সব হারানো সুতা-রশির ব্যবসায়ী বশির হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার জীবনের সব সঞ্চয় এই দোকানে ছিল। চোখের সামনে মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেল। এখন পরিবার নিয়ে কীভাবে বাঁচব, তা বুঝতে পারছি না।”

কীটনাশক ও সার ব্যবসায়ী রিয়াদ কাজী আক্ষেপ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ঝুঁকির মধ্যে ব্যবসা করছি। আগুন লাগার পর কিছুই বের করার সুযোগ পাইনি। কোটি টাকার মালামাল শেষ। আমাদের জন্য দ্রুত সরকারি সহযোগিতা প্রয়োজন।”

তদন্তে ফায়ার সার্ভিস ও প্রশাসনের আশ্বাস
বরিশাল বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা কীটনাশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পূর্ণাঙ্গ তদন্তের পর প্রকৃত কারণ ও ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।”

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, “ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে বন্দরে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা রয়েছে।”

বারবার কেন এই অগ্নিকাণ্ড? স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত বছরও ঠিক একই গলি থেকে মাত্র ৭০০-৮০০ ফুট দূরত্বে ১৮টি দোকান পুড়ে ছাই হয়েছিল। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা মিয়ারহাট বন্দরে একটি স্থায়ী ফায়ার স্টেশন স্থাপন এবং আধুনিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক

‘কারিনা কায়সারের মৃত্যু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক অপূরণীয় ক্ষতি’

আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস, পানির ন্যায্য হিস্যার দাবি এখনো অমীমাংসিত

পিরোজপুরের অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি

দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

চরকাউয়া নয়ানীতে আনোয়ার হোসেন মানিক মেম্বারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

গবেষণা জালিয়াতির অভিযোগে বরখাস্ত শিক্ষক হলেন জাবিপ্রবির ভিসি

কুবিতে গাউসিয়া কমিটির অভিষেক ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের এতিম দুই শিশুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চামড়া শিল্প বিলিয়ন ডলারের রফতানি খাতে পরিণত হবে: বাণিজ্যমন্ত্রী

১০

আমেরিকার সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতকে কিছুই জানায়নি অন্তর্বর্তী সরকার: শফিকুর রহমান

১১

স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঝুলন্ত মরদেহ

১২

অবশেষে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, জানালেন নাবিলা

১৩

আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের ৬ষ্ঠ লিগ শিরোপা নিশ্চিত

১৪

বেগমগঞ্জ কাদিরপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

১৫

হামের চিকিৎসায় সরকারের গাফিলতি নেই, দ্রুত টিকা সংগ্রহে বিশ্ব স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

১৬

ইরান চুক্তিতে না এলে ধৈর্য থাকবে না: ট্রাম্প

১৭

চট্টগ্রাম মহানগরে এনসিপির ১৬৮ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন

১৮

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক

১৯

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু, দুই মাসে মোট প্রাণহানি ৪৫১

২০