ওমানে সিলেট কমিউনিটির নবগঠিত কমিটিতে স্থান করে নিলেন রাজনগরের সুজন ও মামুন তালুকদার – দৈনিক দেশেরকথা
বিলাল উদ্দিন
১৬ মে ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওমানে সিলেট কমিউনিটির নবগঠিত কমিটিতে স্থান করে নিলেন রাজনগরের সুজন ও মামুন তালুকদার

ওমানে বসবাসরত সিলেটি প্রবাসীদের সামাজিক ঐক্য, কল্যাণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে “সিলেট কমিউনিটি অফ ওমান” এর উপদেষ্টা পরিষদ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৪ মে মাস্কাটের AL-AXANDRIA RESTAURANT এ স্থানীয় সময় রাত ৮টায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মখছুদ বিন খছরুজ্জামান। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজাউল করিম, আহমদ সুমন, মুজাহিদ চৌধুরী ও মামুন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোহরাব হোসেন বাবু।

এ সময় নবগঠিত উপদেষ্টা পরিষদের সদস্যদের ফুল ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মাওলানা মতিউর রহমান সাদী। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মামুন আহমেদ শরীফ তালুকদার। এছাড়াও বক্তব্য দেন মোঃ জাহাঙ্গীর আলম, আব্দুল হক, সবুজ মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল মুমিন, আখলুছ মিয়া, নূরুল আমিন সুমন, আব্দুল মুকিদ, আলমগীর আলমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, ওমানে বসবাসরত সিলেটি প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে “সিলেট কমিউনিটি অফ ওমান”। তারা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে গঠিত উপদেষ্টা পরিষদে রয়েছেন গিয়াস উদ্দিন লকুছ মিয়া, ইঞ্জিনিয়ার আলহাজ্ব নজরুল ইসলাম, আলহাজ্ব সৈয়দ হোসেন, শহিদ চৌধুরী, আব্দুল আজিজ ও বাবর মিয়াসহ আরও অনেকে।

এছাড়া আহ্বায়ক কমিটিতে সোহরাব হোসেন বাবুকে আহ্বায়ক এবং মাওলানা মতিউর রহমান সাদীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম, আহমদ সুমন, খসরুজ্জামান, মুজাহিদ চৌধুরী, দুলাল আহমদ, আক্তার হোসেন, আলমগীর হোসেন, গোলাম মৌলা রিপন ও আহমদ বশির।
কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন রেজওয়ান আহমদ সুজন এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মামুন আহমেদ শরীফ তালুকদার।

এছাড়াও সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাওলানা আশিকুল ইসলাম, মোঃ এমাদ, মাওলানা এম এ হাসান, জুয়েল আহমদ, সুমন আহমদ, সবুজ মিয়া, সোহেল মিয়া, আহমাদ রানা, জাহাঙ্গীর আলম, এনামুল হক, মাওলানা রসিদ আহমদ, রঞ্জন সূত্রধর, মাওলানা আব্দুল হালিম (সাতবাকী), মোঃ দেলোয়ার, কোরবান আলী, এমাদ হোসেন ও বাবুল আহমেদসহ আরও অনেকে।
সভাপতির বক্তব্যে সোহরাব হোসেন বাবু বলেন, “সিলেট কমিউনিটি অফ ওমান প্রবাসীদের অধিকার, ঐক্য ও কল্যাণে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ডে বাড়তি বরাদ্দ দেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ইরান যুদ্ধের কাভারেজে ক্ষুব্ধ ট্রাম্প, নিউ ইয়র্ক টাইমস সাংবাদিককে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন

ওমানে সিলেট কমিউনিটির নবগঠিত কমিটিতে স্থান করে নিলেন রাজনগরের সুজন ও মামুন তালুকদার

জনগণকে দেওয়া ওয়াদা বিএনপি বাস্তবায়ন করে: প্রধানমন্ত্রী তারেক রহমান

কোরবানির হাটে অ্যানথ্রাক্স-খুরা রোগের ঝুঁকি, যা জানাচ্ছেন বাকৃবি অধ্যাপক

মাদক ও কিশোর গ্যাং অপরাধ দমনে ওসি নোমানের এ্যাকশন

নোয়াখালী জেলা কারাগারে আসামির মৃত্যু

কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস

বাকৃবিতে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই হলে চুরি

১০

৭ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

১১

১৩ জেলায় তাপপ্রবাহ, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

১২

নবীনগরে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার মৃত্যু, সর্ব স্তরের শোক

১৩

‘কারিনা কায়সারের মৃত্যু গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক অপূরণীয় ক্ষতি’

১৪

আজ ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস, পানির ন্যায্য হিস্যার দাবি এখনো অমীমাংসিত

১৫

পিরোজপুরের অগ্নিকাণ্ডে ১৭ দোকান ভস্মীভূত, ১৫ কোটি টাকার ক্ষতি

১৬

দীর্ঘ ২২ বছর পর আজ চাঁদপুর সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

চরকাউয়া নয়ানীতে আনোয়ার হোসেন মানিক মেম্বারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

১৮

গবেষণা জালিয়াতির অভিযোগে বরখাস্ত শিক্ষক হলেন জাবিপ্রবির ভিসি

১৯

কুবিতে গাউসিয়া কমিটির অভিষেক ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

২০