নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু – দৈনিক দেশেরকথা
রুহুল আমিন
১৮ মে ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম তথা সিন্ডিকেট সদস্য হিসেবে ৫১, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজুকে মনোনয়ন প্রদান করা হয়েছে। জাতীয় সংসদের স্পীকারের পক্ষ থেকে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। ​বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে রোববার (১৭ মে) প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩ এর ধারা ১৮(১)(ঙ) মোতাবেক জাতীয় সংসদের স্পীকার এই মনোনয়ন প্রদান করেছেন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত এই আদেশটি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করেছেন।

​নওগাঁ জেলায় উচ্চশিক্ষার আলো ছড়াতে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবকাঠামো, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে সিন্ডিকেট কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এমন একটি উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরামে নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজুর অন্তর্ভুক্তি এই অঞ্চলের শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​এদিকে মো. রেজাউল ইসলাম রেজু এমপি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় আত্রাই ও রাণীনগর উপজেলার সর্বস্তরের জনগণের মাঝে আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয় নেতাকর্মী, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষক সমাজ এই সিদ্ধান্তের জন্য স্পীকার ও প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

​স্থানীয় সচেতন মহলের মতে, একজন শিক্ষা-অনুরোগী জনপ্রতিনিধি হিসেবে মো. রেজাউল ইসলাম রেজু এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে জোরালো ভূমিকা রাখতে পারবেন। তাঁর এই নতুন দায়িত্ব প্রাপ্তি নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গা জীবননগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত-৩

মুন্সিগঞ্জে নানীবাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ১১১ ডলার

লোক দেখানো জনপ্রিয়তায় ব্যস্ত সরকার, রাজনৈতিক নেতৃত্বে ঘাটতির অভিযোগ এনসিপির

নাজিরপুরে ঘুরে বেড়াচ্ছে দলছুট মুখপোড়া হনুমান

দুম্বা দেখতে মানুষের ঢল: নারায়ণগঞ্জে RK Agro Farm-এ কোটি টাকার পশুর সমাহার

মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, রহস্য ঘনীভূত

জাবিতে তিনদিনব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন

ডিএমপির নতুন কমিশনার হলেন মোসলেহ উদ্দিন আহমদ

১০

সেনবাগে ধান-চাল সংগ্রহে অনিয়মের সংবাদের প্রতিবাদ জানালেন এলএসডি কর্মকর্তা

১১

ঠাকুরগাঁওয়ে পুষ্টিসমৃদ্ধ জিংক ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

১২

কিশোরগঞ্জে নানার বাড়িতে পানিতে ডুবে ২বছরের নাতনির মৃত্যু

১৩

সেনবাগে ২ মাদক কারবারি ১২০ পিস ইয়াবা সহ গ্রেফতার

১৪

নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন

১৫

আত্রাইয়ে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৬

ঈদে ৭ দিন বন্ধ থাকবে দেশের অধস্তন আদালত, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত কার্যক্রম স্থগিত

১৭

গোবিপ্রবিতে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬’ এর আঞ্চলিক পর্ব

১৮

মেঘনা ভাঙনের হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানি সম্পদ মন্ত্রীর

১৯

হাইকোর্টের সিদ্ধান্তে বিসিবি নির্বাচন স্থগিত নয়, ৭ জুন ভোটে বাধা নেই

২০