‎সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
‎সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত

‎শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও সততার চর্চা বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (১৮ মে) সকাল ১০টা হতে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‎এতে জেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানের বিভিন্ন রাউন্ডে অংশ নেওয়া বিতর্কের বিষয় ছিল ‘জবাবদিহিমূলক সরকার ব্যবস্থায় পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে’।

‎জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
‎জানা যায়, দুদক পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহযোগিতায় ও সিরাজগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন বিচারকরা। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ হেল কাফী।

‎এসময় চিত্রাঙ্কন বিচারক বাংলাদেশ শিশু একাডেমির চিত্রাংকন প্রশিক্ষক নূরে আলম খান হিরা, বিতর্ক বিচারক সিরাজগঞ্জ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল ইসলাম, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদার, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলিফা খাতুন, আর্ট স্কুলের শিক্ষক মরিয়ম প্রিয়াসহ অন্যান্য বিশিষ্টজন উপস্থিত ছিলেন। ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় ভূমিসেবা মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

‎সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত

নান্দাইলে একরাতে ৮ দোকানে ভয়ংকর চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

চাঁদ দেখা গেছে, ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা

আত্রাইয়ে পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

মিড ডে মিলে অনিয়ম ঠেকাতে প্রাথমিক বিদ্যালয়ে ‘গার্ডিয়ান কমিটি’ গঠনের নির্দেশ

রেকর্ড এডিপি অনুমোদন, ২০২৬-২৭ অর্থবছরে উন্নয়ন বাজেট প্রায় ৩ লাখ কোটি টাকা

ঈদে ব্যাংকে টানা ৭ দিনের ছুটি, তবে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে খোলা থাকবে কিছু শাখা

১০

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, আচরণবিধি সংশোধনের কাজ চলছে: সিইসি

১১

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ

১২

রেকর্ড উন্নয়ন বাজেট অনুমোদন, ২০২৬-২৭ অর্থবছরে এডিপি প্রায় ৩ লাখ কোটি টাকা

১৩

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

১৪

এসপির প্রত্যাহারসহ শাস্তি দাবি স্থানীয় এমপির কুমিল্লার এসপির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়া চেষ্টার অভিযোগ

১৫

‎সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৬

নারায়ণগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম নিয়ে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৮

দশমিনায় মসজিদ ভিত্তিক শিক্ষকদের জাতীয়করনের দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

১৯

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিচারপ্রার্থীকে হয়রানি ও নির্যাতনের অভিযোগ

২০