দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে মুসলিমদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ সিদ্ধান্তের কথা জানান।
ধর্মমন্ত্রী বলেন, কক্সবাজারের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে মঙ্গলবার থেকে দেশে জিলহজ মাস শুরু হবে এবং সেই হিসাব অনুযায়ী আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হবে।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকার সাত দিনের ছুটি ঘোষণা করেছে। আগামী ২৫ মে থেকে এই ছুটি শুরু হবে। পাশাপাশি ঈদ উপলক্ষে পোশাক কারখানাগুলোও ধাপে ধাপে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
মন্তব্য করুন