গোবিপ্রবির একমাত্র লেকটি অযত্ন ও অবহেলায় দিন দিন পরিণত হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। – দৈনিক দেশেরকথা
মো:তাছিন জায়েফ
১৯ মে ২০২৬, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবির একমাত্র লেকটি অযত্ন ও অবহেলায় দিন দিন পরিণত হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্যের বাসভবন ও কফি হাউজের মাঝামাঝি স্থানে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের একমাত্র লেকটি এখন অযত্ন ও অবহেলার প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে। একসময় বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনের অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিত এই লেকটি বর্তমানে কচুরিপানা, জলজ আগাছা ও ময়লা-আবর্জনায় ভরে গিয়ে হারাচ্ছে তার স্বাভাবিক সৌন্দর্য।

যেখানে একসময় স্বচ্ছ পানিতে ঝলমল করত লেকটি, চারপাশে বসে শিক্ষার্থীরা কাটাতেন অবসর সময়; সেখানে এখন কচুরিপানার দখলে প্রায় পানিই দেখা যায় না। নান্দনিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটি যেন আজ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘদিনের অবহেলার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষা শুধু ক্লাস, পরীক্ষা ও পাঠচর্চার মধ্যেই সীমাবদ্ধ নয়; মানসিক প্রশান্তি ও সুস্থ জীবনযাপনের ক্ষেত্রেও ক্যাম্পাসের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতামূলক জীবনে শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ও স্বাভাবিক বিনোদনের জন্য এমন উন্মুক্ত ও পরিচ্ছন্ন পরিবেশ অত্যন্ত প্রয়োজনীয়। অথচ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রশান্তির এই জায়গাটি দিন দিন পরিণত হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।

দীর্ঘদিন পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে পুরো লেকজুড়ে ছড়িয়ে পড়েছে কচুরিপানা ও আগাছা। বিভিন্ন স্থানে জমে আছে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য। এছাড়া দীর্ঘদিনের ময়লা পানির কারণে বাড়ছে মশা, পোকামাকড় ও বিষাক্ত সাপের উপদ্রব। একই সঙ্গে হুমকির মুখে পড়ছে লেকের মাছসহ নানা জলজ জীববৈচিত্র্য।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী শামীমা বলেন, “সারাদিনের ব্যস্ততা শেষে মুক্তভাবে একটু শ্বাস নেওয়ার জায়গা হচ্ছে এই লেকপাড়। এটি আমাদের ক্যাম্পাসের অন্যতম সুন্দর স্থান, কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি অবহেলিত। স্বচ্ছ পানি তো দূরের কথা, কচুরিপানার কারণে পানিই দেখা যায় না। প্রশাসনের উচিত দ্রুত লেকটি পরিষ্কার করে এর সৌন্দর্য ফিরিয়ে আনা।”

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাবরুল শেখ বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম সুন্দর একটি স্থান হলো লেকপাড়। সকাল-বিকেল শিক্ষার্থী ও শিক্ষকদের কাছে এটি একটি পছন্দের জায়গা। এখানে বসে আমরা কিছুটা মানসিক প্রশান্তি খুঁজে পাই। কিন্তু দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে লেকপাড়ের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। লেকে পর্যাপ্ত পানি নেই, পরিবেশও পরিষ্কার-পরিচ্ছন্ন নয়। পুরো লেকজুড়ে ছড়িয়ে পড়েছে কচুরিপানা। দ্রুত লেকপাড়ের সৌন্দর্য ফিরিয়ে আনতে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট দপ্তরে যোগাযোগ করা হলে সহকারী রেজিস্ট্রার নিজামুল হক চৌধুরী বলেন, কিছুদিন আগে লেকপাড়ের চারপাশের ময়লা পরিষ্কার করা হয়েছে। তবে লেকের ভেতরের অংশ এখনো পরিষ্কার করা হয়নি। কারণ সেখানে বেশ কিছু পদ্মফুল রয়েছে, যা সামনে ফুটবে। এছাড়া লেকের পানিও বর্তমানে অনেক বেশি অপরিষ্কার ও নোংরা। এ কারণে বিশ্ববিদ্যালয়ের মালিরা পানিতে নেমে পরিষ্কার করতে চাইনা

তিনি আরও জানান, লেকটি পরিষ্কারের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বাজেট চেয়ে আবেদন করা হয়েছে। খুব শিগগিরই বাজেট পাওয়া গেলে বাইরে থেকে শ্রমিক এনে দ্রুত লেকটি পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে। সেক্ষেত্রে পদ্মফুল গুলো রেখে বাকি অতিরিক্ত ময়লা পরিষ্কার করার চেষ্টা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আএাইয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

গোবিপ্রবির একমাত্র লেকটি অযত্ন ও অবহেলায় দিন দিন পরিণত হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।

গলাচিপায় ভূমি সেবা ২০২৬ শুভ উদ্বোধন ও সচেতনতামুলক র‍্যালী ও সভা অনুষ্ঠিত।

১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে: অর্থমন্ত্রী আমির খসরু

হাম রোগী বাড়ায় হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের ৬ জরুরি নির্দেশনা

প্রবাসীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস কুয়েতের নারী সাংবাদিকের বর্ষসেরা সাহিত্য পুরস্কার গ্রহণ

বাবরকে ফিরিয়েই ম্যাচে নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ, পাকিস্তান চাপে

জমিজমা সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে অগ্রাধিকার দেবে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ নিয়ে প্রশ্ন, নীতিমালা বৈধ কি না জানতে চেয়ে হাইকোর্টের রুল

শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

১০

নতুন ডিজাইনের ৫ টাকার নোট বাজারে

১১

সামরিক বহর ও মিসাইল প্রদর্শনের মধ্যেই তেহরানে এক হাজার দম্পতির গণবিবাহ

১২

ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

টেকনাফে সরকারী টয়লেট নির্মাণে ব্যবহ্রত হচ্ছে নিম্নমানের সামগ্রী!

১৪

টুংটাং শব্দ পেরিয়ে ফুটবলের নায়ক হওয়ার সপ্ন দেব মন্ডলের।

১৫

যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা, দুই সন্দেহভাজনসহ নিহত ৫

১৬

ট্রাম্পের ঘোষণা আসতেই তেলের বাজারে স্বস্তি, কমল দাম

১৭

আত্রাইয়ে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

১৮

ভেড়ামারায় ভূমিসেবা মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

‎সিরাজগঞ্জে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতা অনুষ্ঠিত

২০