কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে নতুন নিরাপত্তা নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৯ মে ২০২৬, ৯:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে নতুন নিরাপত্তা নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

ব্যাংক কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর আরও নিরাপদ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, প্রথমবার কোনো ব্যাংক কার্ড বিকাশ, নগদ বা রকেটের মতো এমএফএস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার সময় সর্বোচ্চ ৫০০ টাকার একটি ‘টোকেন লেনদেন’ বাধ্যতামূলক করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রথমবার কার্ড যুক্ত করার সময় ৫০০ টাকার এই ছোট লেনদেন সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট কার্ডটি ২৪ ঘণ্টা পর পুরোপুরি সক্রিয় হবে। এরপর গ্রাহক স্বাভাবিকভাবে বড় অঙ্কের অর্থ এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ করতে পারবেন।

তবে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আগামী ১ আগস্ট থেকে একই ব্যক্তির নামে থাকা ব্যাংক কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের ক্ষেত্রে এই টোকেন লেনদেন ছাড়াই সরাসরি সংযোগ ও লেনদেন করা যাবে। অর্থাৎ একই নামের ক্ষেত্রে প্রক্রিয়াটি আরও সহজ করা হবে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, কার্ড থেকে এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ লেনদেনকে এখন থেকে আর মার্চেন্ট পেমেন্ট হিসেবে দেখানো যাবে না। এটিকে অবশ্যই ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে শ্রেণিবদ্ধ করতে হবে। পাশাপাশি লেনদেনের সময় বেনিফিশিয়ারি ওয়ালেট নম্বর কার্ড ইস্যুকারী ব্যাংকের কাছে দৃশ্যমান রাখতে হবে, যাতে স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

বাংলাদেশ ব্যাংক এসব নিরাপত্তা ব্যবস্থা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে ১ আগস্ট থেকে কার্ডের মাধ্যমে এমএফএস অ্যাকাউন্টে ‘অ্যাড মানি’ সুবিধা সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক কার্ড ব্যবহার করে একাধিক এমএফএস অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের ঘটনা ধরা পড়েছে। এসব অনিয়ম ঠেকাতে এবং গ্রাহকের অর্থ সুরক্ষা নিশ্চিত করতেই নতুন এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তারা আরও জানান, গ্রাহকের পরিচয় যাচাই সম্পন্ন হলে ভবিষ্যতে লেনদেন স্বাভাবিকভাবে চলবে এবং বৈধ লেনদেনে কোনো ধরনের বাধা থাকবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টিউশন প্রোভাইডিং অ্যাসোসিয়েশনর সভাপতি শুভ সম্পাদক জিতু

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, কোন ইস্যুগুলোতে যুক্তরাষ্ট্র-ইরান বিরোধ

কার্ড থেকে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে নতুন নিরাপত্তা নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী তারেক রহমান

গণমাধ্যম কমিশন হলে সরকার-মালিকপক্ষ কেউই সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সেতুমন্ত্রী

প্রচন্ড গরমে নাজিরপুরে বাড়ছে তালশাঁসের চাহিদা

বেনাপোলে ভারতীয় কার্গো রেলে ৩২০ বোতল মাদকের এস্কাফ সিরাপ মাদক।

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব হলেন মিরানা মাহরুখ

১০

সুন্দরগঞ্জে ঝড়ে লণ্ডভণ্ড দহবন্দসহ ছয় ইউনিয়ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা

১১

ফায়ার সার্ভিস আধুনিকায়নে বাড়বে জনবল ও নতুন স্টেশন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

১২

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৩৭

১৩

আএাইয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

১৪

গোবিপ্রবির একমাত্র লেকটি অযত্ন ও অবহেলায় দিন দিন পরিণত হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে।

১৫

গলাচিপায় ভূমি সেবা ২০২৬ শুভ উদ্বোধন ও সচেতনতামুলক র‍্যালী ও সভা অনুষ্ঠিত।

১৬

১ জুলাই থেকে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে: অর্থমন্ত্রী আমির খসরু

১৭

হাম রোগী বাড়ায় হাসপাতালগুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের ৬ জরুরি নির্দেশনা

১৮

প্রবাসীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস কুয়েতের নারী সাংবাদিকের বর্ষসেরা সাহিত্য পুরস্কার গ্রহণ

১৯

বাবরকে ফিরিয়েই ম্যাচে নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ, পাকিস্তান চাপে

২০