রামিসা হত্যাকাণ্ডে উত্তাল পল্লবী, বাসার সামনে বিক্ষোভের মধ্যে ঢাকা ছাড়লেন বাবা-মা – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২২ মে ২০২৬, ৫:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামিসা হত্যাকাণ্ডে উত্তাল পল্লবী, বাসার সামনে বিক্ষোভের মধ্যে ঢাকা ছাড়লেন বাবা-মা

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসা আক্তারের মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে দেশ। শুক্রবার সকাল থেকেই পল্লবীর সেকশন-১১ এলাকায় রামিসাদের বাসার সামনে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ মানুষ। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে সেখানে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

এদিকে একমাত্র সন্তানকে হারানোর শোকে ভেঙে পড়েছেন রামিসার বাবা-মা। শুক্রবার দুপুর ১২টার দিকে মেয়ের কুলখানি ও মিলাদে অংশ নিতে মুন্সীগঞ্জের সিরাজদিখানের উদ্দেশে ঢাকা ছাড়েন তারা। বাসা ছাড়ার আগে সেখানে জড়ো হওয়া মানুষের কান্না, সান্ত্বনা আর শোকের আবহে পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে সিরাজদিখানের পারিবারিক কবরস্থানে রামিসাকে দাফনের সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। রামিসার মা এখনও মেয়ের জামাকাপড় ও ব্যবহৃত জিনিসপত্র বুকে জড়িয়ে কাঁদছেন। অন্যদিকে বাবা আব্দুল হান্নান মোল্লা মেয়ের শেষ আবদারের কথা স্মরণ করে বারবার ভেঙে পড়ছেন। দুই দিন আগে মেয়ের জন্য একটি বোরকা কিনেছিলেন তিনি, কিন্তু সেই বোরকা আর পরা হয়নি রামিসার।

রামিসাদের বাসার সামনে গিয়ে দেখা যায়, সকাল গড়াতেই গলিপথে একে একে জড়ো হন বিভিন্ন বয়সী নারী-পুরুষ। অনেকের হাতে ছিল ‘রামিসার হত্যাকারীর ফাঁসি চাই’ এবং ‘শিশু ধর্ষণ ও হত্যার বিচার চাই’ লেখা প্ল্যাকার্ড। পুরো এলাকায় ছিল থমথমে পরিস্থিতি।

স্থানীয়দের অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এমন নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হলে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। মানববন্ধনে অংশ নেওয়া লামিয়া খানম নামে এক নারী বলেন, “নিজের সন্তানদের নিয়েই এখন আতঙ্কে আছি। একটি শিশুকে এত নির্মমভাবে হত্যা কোনো মানুষ করতে পারে না।”

গত মঙ্গলবার সকালে পল্লবীর সেকশন-১১ এলাকায় নিজ বাসার পাশ থেকে নিখোঁজ হয় দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা। পরে প্রতিবেশী সোহেল রানার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত সোহেল রানা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ গোপনের চেষ্টা করেন। ঘটনার পর নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আদালতে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। এ ঘটনায় সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায় স্বীকার করে আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ

মামলা গ্রহণ না করার অভিযোগে থানার সামনে পাটোয়ারীর অবস্থান কর্মসূচি

বরিশালে ডিবি পুলিশকে কু/পি/য়ে জখম!

পাটওয়ারীর সঙ্গে অস্ত্রধারী দুজন ছিল, তারা শিবিরের সন্ত্রাসী : নাছির উদ্দীন নাছির

মূল্যস্ফীতির চাপে কিস্তিতে খাবার কিনছেন ইরানের মানুষ

আলমডাঙ্গায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ, গ্রেপ্তারে আলটিমেটাম

সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, আটক ছেলে

ঈদে ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’, সঙ্গে ফুয়াদ

১০

শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে ব্লকেড কর্মসূচি

১২

রামিসা হত্যাকাণ্ডে উত্তাল পল্লবী, বাসার সামনে বিক্ষোভের মধ্যে ঢাকা ছাড়লেন বাবা-মা

১৩

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

১৪

ঝিনাইদহে হামলার বর্ণনা দিলেন পাটওয়ারী, ফোন-মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৫

কিশোরগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাগিনার মৃত্যু

১৬

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বিরল মহিষ

১৭

শিশু রামিসা-ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

১৮

কুড়িগ্রামে অসহায় শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ ‎

১৯

আশুলিয়ায় শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

২০