আলমডাঙ্গায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন – দৈনিক দেশেরকথা
আলমডাঙ্গা প্রতিনিধি
২২ মে ২০২৬, ৭:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলমডাঙ্গায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

ধর্ষকদের দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর ও বিচারহীনতার অবসানের দাবি

সারাদেশকে নাড়িয়ে দেওয়া শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আলমডাঙ্গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আলমডাঙ্গা হাইরোডে বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের ঘটনা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। অপরাধীরা বারবার পার পেয়ে যাওয়ায় সমাজে ধর্ষকদের দুঃসাহস বেড়ে যাচ্ছে। শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকে নয়, পুরো জাতিকে স্তব্ধ করে দিয়েছে। বক্তারা অবিলম্বে জড়িত ধর্ষক ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান। পাশাপাশি আলমডাঙ্গায় সংঘটিত ধর্ষণচেষ্টার ঘটনারও দ্রুত বিচার দাবি করা হয়।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগের ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচার হলে আজ আর নতুন করে কোনো রামিসাকে জীবন দিতে হতো না। বিচারহীনতার সংস্কৃতিই অপরাধীদের বেপরোয়া করে তুলেছে। এই ন্যাক্কারজনক অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন শাখার উপদেষ্টা আলহাজ্ব ডাঃ লিয়াকত আলী, উপদেষ্টা হাফিজুর রহমান, শাখার সভাপতি আল আমিন হোসেন পরশ, নির্বাহী সভাপতি শরাফত রাসেল, সহ-সভাপতি মানোয়ার হোসেন, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রনি, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক মাহফুজ, সহ-প্রচার সম্পাদক গোলাম রাব্বি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হুমায়ন কবির, দপ্তর সম্পাদক জাহিদ, সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসানসহ মানবাধিকার কর্মী চঞ্চল, শামীম রেজা, সুলতানুল আরেফিন, পপি, শুরভী শরিফা ও আবু জাফর।

এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও সমাজসেবক হাসিবুল হক লিপু এবং কবি কহন কুদ্দুস।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানবতার শত্রু এসব পশুর দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত না হলে সমাজ আরও ভয়াবহ অন্ধকারের দিকে ধাবিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায় স্বীকার করে আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ

মামলা গ্রহণ না করার অভিযোগে থানার সামনে পাটোয়ারীর অবস্থান কর্মসূচি

বরিশালে ডিবি পুলিশকে কু/পি/য়ে জখম!

পাটওয়ারীর সঙ্গে অস্ত্রধারী দুজন ছিল, তারা শিবিরের সন্ত্রাসী : নাছির উদ্দীন নাছির

মূল্যস্ফীতির চাপে কিস্তিতে খাবার কিনছেন ইরানের মানুষ

আলমডাঙ্গায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ, গ্রেপ্তারে আলটিমেটাম

সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, আটক ছেলে

ঈদে ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’, সঙ্গে ফুয়াদ

১০

শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে ব্লকেড কর্মসূচি

১২

রামিসা হত্যাকাণ্ডে উত্তাল পল্লবী, বাসার সামনে বিক্ষোভের মধ্যে ঢাকা ছাড়লেন বাবা-মা

১৩

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

১৪

ঝিনাইদহে হামলার বর্ণনা দিলেন পাটওয়ারী, ফোন-মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৫

কিশোরগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাগিনার মৃত্যু

১৬

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বিরল মহিষ

১৭

শিশু রামিসা-ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

১৮

কুড়িগ্রামে অসহায় শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ ‎

১৯

আশুলিয়ায় শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

২০