নীলফামারীর কিশোরগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসে আম কুড়াতে গিয়ে খালের পানিতে ডুবে জিয়াম হোসেন নামে এক ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (২১মে)সন্ধায় কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ছিট রাজিব গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জিয়াম ওই গ্রামের বাসিন্দা মিজানুর রহমানের স্ত্রী স্মৃতি বেগমের বোন জামাই কাদেরের ছেলে। কাদের নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকৈইল গ্রামের বাসিন্দা। এলাকাবাসী জানায়,কাদেরের স্ত্রী জাকিয়া বেগম গত ১৫ দিন আগে তার স্বামীর সঙ্গে জগড়া করে ছেলে জিয়ামকে নিয়ে বোন স্মৃতির বাড়িতে বেড়াতে আসেন।বৃহস্পতিবার বিকেলে জিয়াম আম কুড়াতে বাড়ির অদুরে ফজল মামুদের বাঁশ ঝাড়ের কাছে যায়। অনুমান মতে এসময় খালে পানিতে ডুবে তার মৃত্যু হয়।এর আগে বিকেল ৪ টার দিকে তাকে দেখতে না পেয়ে তার মা ও খালা খোঁজখুঁজি শুরু করেন। আড়াই ঘন্টা ব্যাপী খোঁজখুঁজির এক একপর্যায়ে খালের উপর তার পড়নের স্যান্ডেল দেখতে পায়।পরে খালের পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ মৃত্যুকে ঘিরে রহস্যজনক সৃষ্টি হলে থানা পুলিশ ঘটনাস্থল এসে মৃত্যুের সুরতহাল করে মরদেহ থানায় নিয়ে যান। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে ডিউটি অফিসার মরদেহ উদ্ধার ও শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন