ঈদে ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’, সঙ্গে ফুয়াদ – দৈনিক দেশেরকথা
বিনোদন প্রতিবেদক
২২ মে ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’, সঙ্গে ফুয়াদ

ঈদ উপলক্ষে নতুন গান নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার তার নতুন গানে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির।

বাংলা ফোক-পপ ঘরানার নতুন এই গানটির শিরোনাম ‘লোকে বলে’। গানটির কথায় যেমন রয়েছে গ্রামীণ জীবনের আবহ, তেমনি সংগীতায়োজনে রাখা হয়েছে আধুনিকতার ছোঁয়া। নতুন ও পুরোনো সংগীতধারার মিশেলে গানটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। এছাড়া গানটির মিক্স ও মাস্টার করেছেন অভিষেক ঘটক।

নির্মাতাদের ভাষ্য, গানটিতে একদিকে গ্রামীণ সংগীতের মাটির গন্ধ রয়েছে, অন্যদিকে আধুনিক সংগীত প্রযোজনার পরিপাটি উপস্থাপনাও দেখা যাবে।

সম্প্রতি গানটির ভিডিওচিত্রের শুটিং শেষ হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহার দিন এসভিএফ মিউজিক ও ব্লিং মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

উল্লেখ্য, প্রতিবছরই নতুন গান প্রকাশ করে থাকেন নুসরাত ফারিয়া। ২০২৪ সালে এসভিএফের সঙ্গে তার সর্বশেষ গান প্রকাশ হয়েছিল। ২০২৬ সালে আবারও একই প্রতিষ্ঠানের ব্যানারে ফিরছেন তিনি। এটি তার ক্যারিয়ারের পঞ্চম একক গান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে শিশু ধর্ষণের দায় স্বীকার করে আসামির জবানবন্দি, কারাগারে প্রেরণ

মামলা গ্রহণ না করার অভিযোগে থানার সামনে পাটোয়ারীর অবস্থান কর্মসূচি

বরিশালে ডিবি পুলিশকে কু/পি/য়ে জখম!

পাটওয়ারীর সঙ্গে অস্ত্রধারী দুজন ছিল, তারা শিবিরের সন্ত্রাসী : নাছির উদ্দীন নাছির

মূল্যস্ফীতির চাপে কিস্তিতে খাবার কিনছেন ইরানের মানুষ

আলমডাঙ্গায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ, গ্রেপ্তারে আলটিমেটাম

সোনারগাঁয়ে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়ায় বাবাকে কুপিয়ে হত্যা, আটক ছেলে

ঈদে ফারিয়ার নতুন গান ‘লোকে বলে’, সঙ্গে ফুয়াদ

১০

শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১১

রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে ব্লকেড কর্মসূচি

১২

রামিসা হত্যাকাণ্ডে উত্তাল পল্লবী, বাসার সামনে বিক্ষোভের মধ্যে ঢাকা ছাড়লেন বাবা-মা

১৩

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

১৪

ঝিনাইদহে হামলার বর্ণনা দিলেন পাটওয়ারী, ফোন-মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৫

কিশোরগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ভাগিনার মৃত্যু

১৬

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের বিরল মহিষ

১৭

শিশু রামিসা-ফারিহাসহ দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

১৮

কুড়িগ্রামে অসহায় শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ ‎

১৯

আশুলিয়ায় শিশু রামিসা হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

২০