জবির পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পাপুন-ফয়সাল – দৈনিক দেশেরকথা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২১ মে ২০২৬, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জবির পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পাপুন-ফয়সাল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ এর ২০২৬-২০২৭ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ ১৬তম আবর্তনের শিক্ষার্থী পাপুন চন্দ্র অধিকারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগ ১৭ তম আবর্তনের শিক্ষার্থী ফয়সাল পারভেজ।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনে নতুন কমিটিতে ঘোষণা করা হয়।

নব-নির্বাচিত সভাপতি পাপুন চন্দ্র অধিকারী তার প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের সংগঠন দাঁড়িয়ে আছে তিনটি মূলমন্ত্রকে কেন্দ্র করে—শিক্ষা, সেবা ও ভ্রাতৃত্ব। শিক্ষাকে সবার কাছে পৌঁছে দিতে আমরা জুনিয়র-সিনিয়র মেন্টরিং ও নিয়মিত ক্যারিয়ার সেশনের ব্যবস্থা করব। সেবার অংশ হিসেবে ভর্তি পরীক্ষায় পঞ্চগড়ের শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক, অসুস্থতায় জরুরি তহবিল সংগ্রহ সহ নানামুখী উদ্যোগ নিচ্ছি। এছাড়াও আমাদের মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে আমরা বদ্ধপরিকর। এই তিনটি স্তম্ভকে সামনে রেখেই আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পঞ্চগড় জেলার প্রতিটি শিক্ষার্থীর পাশে দাঁড়াতে চাই।”

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ফয়সাল পারভেজ বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা কাজ করে দেখাবো। মুখের বুলি নয়, পথে নেমে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো—এটাই আমাদের মূল স্লোগান। স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনায় প্রতিটি সিদ্ধান্ত বাস্তবায়ন করব, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে। আমাদের কাজের মাধ্যমেই প্রমাণিত হবে, পঞ্চগড়ের শিক্ষার্থীদের কল্যাণে আমরা কতটা নিষ্ঠাবান।”

প্রসঙ্গত, সংগঠনটি দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পঞ্চগড় জেলার শিক্ষার্থীদের নানামুখী সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটি আগামী এক বছরের জন্য সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্তরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার : ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার

অব্যাহতি প্রত্যাহার, পদ ফিরে পেলেন ছাত্রদল নেতা হামিম

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্কুলে সহপাঠীদের মাঝে রামিসাকে খুঁজছেন বাবা, কাঁদলেন-কাঁদালেন

বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা: শাকিব খান

রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সহিংসতাহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই এখন মূল লক্ষ্য: সিইসি

ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও গোবিপ্রবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সুন্দরগঞ্জে চার দিনেও ফেরেনি বিদ্যুৎ, অন্ধকারে ১০ গ্রাম

জাতীয় আইনজীবী ঐক্য’র আত্মপ্রকাশ আহ্বায়ক বিপ্লব, সদস্য সচিব মিশুক

১০

সাতকানিয়ায় বসতঘর ভাঙচুর করাই থানায় অভিযোগ

১১

যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১২

স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার গ্রেপ্তার

১৩

জবির পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পাপুন-ফয়সাল

১৪

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

কম খরচে অধিক লাভজনক হওয়ায় সদরপুরে বাড়ছে তিল চাষ

১৬

কিশোরগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রি-১০০ জাতের ধান চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

১৭

পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা

১৮

ঈদযাত্রায় দুর্ঘটনায় আহতদের জরুরি সেবায় প্রস্তুত সিরাজগঞ্জ ট্রমা সেন্টার

১৯

সরকারি হাসপাতালের মেশিন সারাবছর নষ্ট থাকে: রুমিন ফারহানা

২০