যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
শার্শা উপজেলা প্রতিনিধি
২১ মে ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহম্মেদ, সদস্য সচিব আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে যুবদল।
বুধবার বিকেলে শার্শা উপজেলা পরিষদের সামনে উপজেলা যুবদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে যুবদলের নেতাকর্মীরা গণতান্ত্রিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। কিন্তু একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বলেন, এসব অপচেষ্টার মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে যুবদল নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। বিভিন্ন সময়ে মিথ্যা মামলা, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে তাদের দমিয়ে রাখার চেষ্টা করা হলেও নেতাকর্মীরা রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাবেন।
তারা অবিলম্বে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের হয়রানি বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর আলম, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম পিন্টু, আওরঙ্গজেব, সবুজ হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
এ সময় শার্শা উপজেলা যুবদল, ইউনিয়ন যুবদল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থক উপস্থিত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার : ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার

অব্যাহতি প্রত্যাহার, পদ ফিরে পেলেন ছাত্রদল নেতা হামিম

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্কুলে সহপাঠীদের মাঝে রামিসাকে খুঁজছেন বাবা, কাঁদলেন-কাঁদালেন

বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা: শাকিব খান

রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সহিংসতাহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই এখন মূল লক্ষ্য: সিইসি

ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও গোবিপ্রবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সুন্দরগঞ্জে চার দিনেও ফেরেনি বিদ্যুৎ, অন্ধকারে ১০ গ্রাম

জাতীয় আইনজীবী ঐক্য’র আত্মপ্রকাশ আহ্বায়ক বিপ্লব, সদস্য সচিব মিশুক

১০

সাতকানিয়ায় বসতঘর ভাঙচুর করাই থানায় অভিযোগ

১১

যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১২

স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার গ্রেপ্তার

১৩

জবির পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পাপুন-ফয়সাল

১৪

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

কম খরচে অধিক লাভজনক হওয়ায় সদরপুরে বাড়ছে তিল চাষ

১৬

কিশোরগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রি-১০০ জাতের ধান চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

১৭

পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা

১৮

ঈদযাত্রায় দুর্ঘটনায় আহতদের জরুরি সেবায় প্রস্তুত সিরাজগঞ্জ ট্রমা সেন্টার

১৯

সরকারি হাসপাতালের মেশিন সারাবছর নষ্ট থাকে: রুমিন ফারহানা

২০