রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ – দৈনিক দেশেরকথা
বি. চৌধুরী তুহিন
২১ মে ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাজধানীর পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন, নারীনেত্রী বিবি মরিয়ম, উন্নয়নকর্মী ফারজানা তিথি, ব্যবসায়ী সুমন নূর, অমিত পালসহ আরও অনেকে। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে অপরাধ বেড়ে চলেছে। রামিসার পরিবারের হতাশা তারই প্রতিফলন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে না। এ ধরনের বর্বরতা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে আতঙ্কিত ও ব্যথিত করে তুলেছে। তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অবক্ষয়ের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ সংঘটিত করার সাহস পাচ্ছে। তাই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা এবং আইনের কঠোর প্রয়োগ এখন সময়ের দাবি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে রামিসার ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার : ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার

অব্যাহতি প্রত্যাহার, পদ ফিরে পেলেন ছাত্রদল নেতা হামিম

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্কুলে সহপাঠীদের মাঝে রামিসাকে খুঁজছেন বাবা, কাঁদলেন-কাঁদালেন

বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা: শাকিব খান

রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সহিংসতাহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই এখন মূল লক্ষ্য: সিইসি

ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও গোবিপ্রবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সুন্দরগঞ্জে চার দিনেও ফেরেনি বিদ্যুৎ, অন্ধকারে ১০ গ্রাম

জাতীয় আইনজীবী ঐক্য’র আত্মপ্রকাশ আহ্বায়ক বিপ্লব, সদস্য সচিব মিশুক

১০

সাতকানিয়ায় বসতঘর ভাঙচুর করাই থানায় অভিযোগ

১১

যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১২

স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার গ্রেপ্তার

১৩

জবির পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পাপুন-ফয়সাল

১৪

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

কম খরচে অধিক লাভজনক হওয়ায় সদরপুরে বাড়ছে তিল চাষ

১৬

কিশোরগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রি-১০০ জাতের ধান চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

১৭

পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা

১৮

ঈদযাত্রায় দুর্ঘটনায় আহতদের জরুরি সেবায় প্রস্তুত সিরাজগঞ্জ ট্রমা সেন্টার

১৯

সরকারি হাসপাতালের মেশিন সারাবছর নষ্ট থাকে: রুমিন ফারহানা

২০