সরকারি হাসপাতালের মেশিন সারাবছর নষ্ট থাকে: রুমিন ফারহানা – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২১ মে ২০২৬, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি হাসপাতালের মেশিন সারাবছর নষ্ট থাকে: রুমিন ফারহানা

প্রাইভেট হাসপাতালের সুবিধার জন্য সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে দুর্বল রাখা হয় বলে অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য Rumeen Farhana অভিযোগ করেছেন, সরকার ইচ্ছাকৃতভাবে সরকারি হাসপাতালগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে না। সম্প্রতি একটি টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি বছরের পর বছর অচল পড়ে থাকে, যাতে রোগীদের বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যেতে হয়।

অনুষ্ঠানে রুমিন ফারহানা বলেন, “ইচ্ছা করে সরকার সরকারি হাসপাতালগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে না। কারণ প্রাইভেট হাসপাতালের সঙ্গে তাদের অবৈধ চুক্তি থাকে, যাতে রোগীদের সেখানে পাঠানো যায়।” তিনি আরও বলেন, সরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ সীমিত রাখার কারণে সাধারণ মানুষকে অতিরিক্ত খরচ করে বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে বাধ্য হতে হয়।

সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “এই কারণে দেখবেন সরকারি হাসপাতালের মেশিন সারা বছর নষ্ট থাকে, যাতে প্রাইভেট হাসপাতালেই চিকিৎসা করাতে হয়।”

টকশোতে দেশের হাম পরিস্থিতি নিয়েও কথা বলেন এই সংসদ সদস্য। তিনি দাবি করেন, সরকারি হিসাবে এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৪৭৫ জনের মৃত্যুর কথা বলা হলেও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তার মতে, যারা হাসপাতালে পৌঁছাতে পারেনি বা চিকিৎসার বাইরে ছিল, তাদের সংখ্যা হিসাবের বাইরে থেকে যাচ্ছে।

রুমিন ফারহানা বলেন, “যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই সুবিধাবঞ্চিত পরিবারের সন্তান। দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।” তিনি অভিযোগ করেন, উচ্চবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত পরিবারগুলো বেসরকারি হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা নিতে পারলেও দরিদ্র জনগোষ্ঠীর সেই সুযোগ নেই। ফলে প্রান্তিক মানুষের কষ্ট ও কান্না সমাজে যথেষ্ট গুরুত্ব পায় না।

তিনি আরও বলেন, “আমরা সেই শিশুদের টিকা নিশ্চিত করতে পারিনি, পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পারিনি। এমনকি সরকারি হাসপাতালে দরিদ্র শিশুর চিকিৎসারও কার্যকর ব্যবস্থা রাখতে পারিনি।” স্বাস্থ্যখাতের এই সামগ্রিক ব্যবস্থাপনাগত ত্রুটির দায় সরকারকেই নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রুমিন ফারহানার এসব বক্তব্য সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে সরকারি স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা, চিকিৎসা অবকাঠামো এবং দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবার সুযোগ নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার : ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার

অব্যাহতি প্রত্যাহার, পদ ফিরে পেলেন ছাত্রদল নেতা হামিম

রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্কুলে সহপাঠীদের মাঝে রামিসাকে খুঁজছেন বাবা, কাঁদলেন-কাঁদালেন

বিচার বিলম্ব মানে রামিসার পরিবারের যন্ত্রণা আরও দীর্ঘ করা: শাকিব খান

রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সহিংসতাহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনই এখন মূল লক্ষ্য: সিইসি

ক্যাশলেস ক্যাম্পাস বাস্তবায়নে ইউসিবি ও গোবিপ্রবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সুন্দরগঞ্জে চার দিনেও ফেরেনি বিদ্যুৎ, অন্ধকারে ১০ গ্রাম

জাতীয় আইনজীবী ঐক্য’র আত্মপ্রকাশ আহ্বায়ক বিপ্লব, সদস্য সচিব মিশুক

১০

সাতকানিয়ায় বসতঘর ভাঙচুর করাই থানায় অভিযোগ

১১

যুবদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১২

স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার গ্রেপ্তার

১৩

জবির পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে পাপুন-ফয়সাল

১৪

শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

কম খরচে অধিক লাভজনক হওয়ায় সদরপুরে বাড়ছে তিল চাষ

১৬

কিশোরগঞ্জে জিংক সমৃদ্ধ ব্রি-১০০ জাতের ধান চাষ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

১৭

পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় পর্যায়ক্রমে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা

১৮

ঈদযাত্রায় দুর্ঘটনায় আহতদের জরুরি সেবায় প্রস্তুত সিরাজগঞ্জ ট্রমা সেন্টার

১৯

সরকারি হাসপাতালের মেশিন সারাবছর নষ্ট থাকে: রুমিন ফারহানা

২০