1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকায় ট্রাকের ধাক্কায় নিহত জুলাইযোদ্ধা ও আইন বিভাগের শিক্ষার্থী আবু জুবায়ের রামিসা হত্যা : হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত, শুরু হতে পারে যেকোনো দিন ৬ শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, তা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর প্রতিবাদে ভারতে প্রবেশ করিনি: জাহেদ উর রহমান আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে আর্জেন্টিনা, ফিরছেন মেসি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলমান মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি বৃষ্টি হলেও ঢাকায় বাড়তে পারে গরম, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠনের উদ্যোগ, গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান সরকারিভাবে নতুন পাটকল স্থাপনের পরিকল্পনা নেই, বেসরকারি বিনিয়োগেই জোর

রামিসা হত্যা : হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত, শুরু হতে পারে যেকোনো দিন

অনলাইন ডেস্ক
  • প্রকাশ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত করেছে হাইকোর্ট। ফলে বহুল আলোচিত ও স্পর্শকাতর এই মামলার শুনানি যেকোনো দিন শুরু হতে পারে।

মঙ্গলবার (১৬ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

গত ১৯ মে পল্লবীর দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মাত্র ১৯ দিনের মধ্যে বিচারিক আদালত প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেন। দ্রুততম সময়ের মধ্যে বিচার সম্পন্ন হওয়ায় মামলাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিচারিক আদালতের রায়ের পর ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য পূর্ণাঙ্গ রায় ও মামলার নথিপত্র গত ৯ জুন হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানো হয়। পরে তা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত করা হয়। এর পর ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুই আসামি পৃথকভাবে জেল আপিল দায়ের করেন।

গত ১৪ জুন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলাম-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আপিল দুটি শুনানির জন্য গ্রহণ করেন। পরবর্তীতে মামলাটি বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা-এর সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে উপস্থাপন করা হয়।

এবার অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিল শুনানির জন্য পেপারবুক প্রস্তুত হওয়ায় মামলার বিচারিক প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে গেল। সংশ্লিষ্টরা বলছেন, আদালতের কার্যতালিকায় অন্তর্ভুক্ত হলেই শুনানি শুরু হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park