1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠনের উদ্যোগ, গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান সরকারিভাবে নতুন পাটকল স্থাপনের পরিকল্পনা নেই, বেসরকারি বিনিয়োগেই জোর ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট পেশ শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট কমাতে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর উদ্যোগ বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসলামী ব্যাংকে নিরপেক্ষ বোর্ড গঠনের উদ্যোগ, গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৫ জুন, ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সুশাসন জোরদার এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে একটি সম্পূর্ণ নিরপেক্ষ পরিচালনা পর্ষদ (বোর্ড) গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ জহির হোসেন।

সোমবার (১৫ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ জহির হোসেন জানান, বাংলাদেশ ব্যাংক তাকে সীমিত সময়ের জন্য প্রশাসনিক দায়িত্ব প্রদান করেছে। এই দায়িত্বের অন্যতম প্রধান লক্ষ্য হলো একটি নিরপেক্ষ ও কার্যকর বোর্ড গঠন করা, যা ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে সহায়ক হবে।

তিনি বলেন, “আমরা ইসলামী ব্যাংকের জন্য একটি সম্পূর্ণ নিরপেক্ষ বোর্ড গঠন করতে চাই। এর মাধ্যমে ব্যাংকের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে এবং প্রতিষ্ঠানটির প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।”

ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পেছনে তাকানোর কোনো সুযোগ নেই। ব্যবস্থাপনায় সাম্প্রতিক পরিবর্তনের কারণে আমানতকারী ও গ্রাহকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই।”

এ সময় তিনি গ্রাহকদের স্বাভাবিকভাবে ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে ব্যাংকের সব ধরনের লেনদেন ও সেবা কার্যক্রম স্বাভাবিক নিয়মেই পরিচালিত হবে।

নবনিযুক্ত প্রশাসক বলেন, ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা, সুশাসন এবং গ্রাহকসেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে ব্যাংকটির প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে কার্যকর উদ্যোগ অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park