1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সরকারিভাবে নতুন পাটকল স্থাপনের পরিকল্পনা নেই, বেসরকারি বিনিয়োগেই জোর ২ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত বাজেট পেশ শ্রীপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যানজট কমাতে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর উদ্যোগ বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে: চিফ প্রসিকিউটর বিএসটিআই অনুমোদন না থাকায় বেগমগঞ্জে দুই ফিড কারখানাকে জরিমানা তালাকের কাগজ ছিঁড়ে আদালতেই স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী! ভেড়ামারায় কলেজ বাজারে উপজেলা প্রশাসন এর অভিযানে  জাটকা ইলিশ জব্দ ও অর্থদণ্ড দিল্লি বিমানবন্দরের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় চলন্ত ট্রেনের ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িক বন্ধ

যানজট কমাতে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল সরানোর উদ্যোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশ সোমবার, ১৫ জুন, ২০২৬

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর অংশ হিসেবে মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের কার্যক্রম পুনর্বিন্যাস এবং বাস ডিপো স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণ বিষয়ক তৃতীয় বৈঠক শেষে এ তথ্য জানান যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান এবং রাজধানীর দুই সিটি করপোরেশনের প্রশাসকরা।

ড. হাদিউজ্জামান জানান, মহাখালী বাস টার্মিনালের বাসগুলোর ডিপো অস্থায়ীভাবে পূর্বাচলে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এর ফলে বাসগুলো আর দীর্ঘ সময় টার্মিনাল এলাকায় অবস্থান করবে না। শুধুমাত্র যাত্রী ওঠানামার সময় টার্মিনালে প্রবেশ করবে, যা মহাখালী এলাকার যানজট কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, একই ধরনের পরিকল্পনা সায়েদাবাদ ও ফুলবাড়িয়া বাস টার্মিনালের ক্ষেত্রেও নেওয়া হয়েছে। এসব টার্মিনালের জন্যও অস্থায়ী বিকল্প স্থান চিহ্নিত করা হয়েছে এবং স্থায়ী সমাধানের বিষয়েও কাজ চলছে।

বৈঠকে রাজধানীর ফুটপাত দখলমুক্ত রাখা এবং হকারদের জন্য বিকল্প কর্মসংস্থানের বিষয়েও আলোচনা হয়েছে। জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে ফুটপাতগুলোকে ব্যবহারোপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প প্রসঙ্গে ড. হাদিউজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে বিপুল বিনিয়োগ ও জনদুর্ভোগের পর প্রকল্পটি পুরোপুরি পরিত্যক্ত ঘোষণা করা হলে তা নেতিবাচক বার্তা দেবে। তাই বিআরটি করিডোরকে কীভাবে উন্নত করে কার্যকর গণপরিবহন ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহার করা যায়, সে বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে বিকল্প প্রস্তাব জমা দেওয়া হবে বলেও জানান তিনি।

এদিকে মো. আবদুস সালাম বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের বিষয়েও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গুলিস্তান এলাকা থেকে টার্মিনাল সরিয়ে নেওয়ার উদ্যোগও গ্রহণ করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে মো. শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় সড়কের ওপর বাস দাঁড়িয়ে থাকার প্রবণতা কমাতে পূর্বাচলে বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজে সিটি করপোরেশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

এছাড়া আগামী সপ্তাহে রাজধানীর শাহবাগ এলাকায় আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করার পরিকল্পনার কথাও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park