মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী আজ ভোর ৬.৩০টায় ভেড়ামারা উপজেলার কলেজ বাজার আড়তে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়, ভেড়ামারার যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) জনাব ডা. গাজী আশিক বাহার ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ রাশেদ হাসান অভিযানে উপস্থিত ছিলেন। অভিযানে দুটি আড়তে মোট ৬৪ কেজি জাটকা ইলিশ বিক্রির দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ধারা-৪ অনুযায়ী মোবাইল কোর্টে দুটি ভিন্ন মামলায় মোট ৫,০৫০ ( পাঁচ হাজার পঞ্চাশ) টাকা জরিমানা আরোপ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ডা. গাজী আশিক বাহার জানান জব্দকৃত জাটকা ইলিশ পরানখালী এতিমখানা ও লিল্লাহ বোডিং, মোহাম্মাদিয়া নুরিয়া জামিয়া শরীফ সুন্নতি মাদ্রাসা ও এতিমখানা, জামিয়া ইসলামিয়া খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসা, দারুন এহসান মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিমখানা এবং হাজী আফসার উদ্দিন দারুল ইসলাম মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ বিতরণ করা হয়। ভেড়ামারা থানা পুলিশ ও অন্যান্য কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।