শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৮ জুন ২০২৬, ১:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির (এইচএসপি) ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং সমমান পর্যায়ের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে যাচাই বা ভ্যালিডেশন না করলে উপবৃত্তি বিতরণ কার্যক্রম স্থগিত হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

বুধবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট জারি করা এক অফিস আদেশে দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির সফটওয়্যারে থাকা শিক্ষার্থীদের মধ্যে যাদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এখনো অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে যাচাই করা হয়নি, তাদের তথ্য দ্রুত সংশোধন করতে হবে। এ লক্ষ্যে সফটওয়্যারের ‘মোবাইল ব্যাংক তথ্য আপডেট’ অপশন আগামী ২০ জুন পর্যন্ত খোলা থাকবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভ্যালিডেশন সম্পন্ন না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর উপবৃত্তি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে। তাই শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং অভিভাবকদের দ্রুত প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, সফটওয়্যারে শিক্ষার্থীর অভিভাবকের যে জাতীয় পরিচয়পত্র নম্বর সংরক্ষিত রয়েছে, উপবৃত্তির জন্য ব্যবহৃত মোবাইল নম্বরের সিমও সেই একই এনআইডি দিয়ে নিবন্ধিত হতে হবে। পাশাপাশি একই জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতে হবে।

এই যাচাই প্রক্রিয়া মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান যেমন bKash, Nagad, Rocket, উপায়, এমক্যাশসহ অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবার ক্ষেত্রেও প্রযোজ্য।

সরকার জানিয়েছে, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ভ্যালিডেশনের বিস্তারিত নিয়মাবলি সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়াটি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে উপবৃত্তি গ্রহণে কোনো ধরনের জটিলতা তৈরি না হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে সরকার, বাড়বে স্বাস্থ্যখাতের সক্ষমতা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: এক দশক পর ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে খসড়া চার্জশিট

১২৭তম বার পিছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য জরুরি নির্দেশনা

কাঁঠালে তৈরি হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা মন্ত্রীর

বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা দীর্ঘতর, পাঁচ বছর ধরে নেই ওপেন-প্লে গোল

বিশ্বকাপ ম্যাচ প্রদর্শনী ঘিরে উত্তেজনা, রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সই, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার নতুন আশা

ভেড়ামারা ১২মাইল এলাকায় বারি উদ্ভাবিত তিল ফসলের উপযোগিতা পরীক্ষার উপর মাঠ দিবস অনুষ্ঠিত

দেশের উন্নয়ন ধরে রাখতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

ইমামতি ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, অবশেষে গ্রেফতার

১১

অন্যের রিজিক নষ্ট করলে কী শাস্তি? তওবা করলে কি ক্ষমা পাওয়া যায়?

১২

শিশু আয়াত হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেল আসামি আবির

১৩

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার

১৪

৭২ ঘণ্টা পেরিয়েও সীমান্তে আটকে ৯ জন, ফেরত নিতে অস্বীকৃতি বিএসএফের

১৫

২৬ জুন সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা

১৬

সমঝোতাকে ‘বিজয়’ হিসেবে তুলে ধরছে ইরান, তবে রয়ে গেছে নানা প্রশ্ন

১৭

মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে উড়ে গেল আলজেরিয়া, দারুণ সূচনা আর্জেন্টিনার

১৮

মৌলভীবাজার সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা, জানালেন রেলপথমন্ত্রী

২০