আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
মাসুদ রানা
২৪ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ঠেকাতে মাঠে রয়েছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সম্প্রতি আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নৈরাজ্যর প্রতিবাদে কুষ্টিয়ার ভেড়ামারায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। গতকাল সকালে সাড়ে ১১টার সময় উপজেলার দক্ষিণরেল গেট সংলঘ্ন পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে এ কর্মসূচি শুরু হয়।
ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ।
উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক জানবার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন , মনিরুল ইসলাম ,, মোশারফ হোসেন , জহুরুল ইসলাম বিজলি মালিথা , এনামুল হক সরদার, বিপ্লব, সুমন ,সহ যুবদল ,ছাএদল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ অভিযোগ করে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা বিভিন্ন স্থানে উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে দেশে অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। তাদের এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি দলীয় নেতৃবৃন্দ। তা না হলে পরবর্তীতে নিষিদ্ধ দলের নৈরাজ্যকর কর্মকান্ডের বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তাদের এমনকর্মকান্ডের বিষয়ে সকলকে সতর্ক থাকারও আহ্বান জানান।
উপজেলা বিএনপির আহবায়ক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেক মেয়র এ্যাড. তৌহিদুল ইসলাম আলমের নেতৃত্বে মোটর সাইকেল বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী অংশ নেয়। এসময় তারা নিষিদ্ধ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের বিরুদ্ধে নানা ধরণের স্লোগান দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

১০

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১১

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১২

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৩

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৪

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৫

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৬

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৭

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৯

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

২০