জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান – দৈনিক দেশেরকথা
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৪ মে ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’র আগামী এক বছরের (২০২৫–২০২৬ সেশনের) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের বাংলা বিভাগের শিক্ষার্থী জুনায়েদ হোসাইন সভাপতি এবং একই ব্যাচের আইন ও বিচার বিভাগের মো. মিজানুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

২৪ মে (রবিবার) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি অনিক হাওলাদার এবং সাধারণ সম্পাদক কাওছার আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ৫০তম আবর্তনের নুসরাত জাহান মহুয়া। সহ-সভাপতি পদে ৫১তম আবর্তনের শাকেরা আক্তার রিমি, ফারহান ইসফাক, রাফিন আহনাফ তাহমীদ ও রাহিমা আহমেদ।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ৫১তম আবর্তনের সোফালা লাখি, ফেরদৌসী খানম, আল-মিজান আকন, মো. কামরুজ্জামান, নূর আল নাহিয়ান ও মাহিনুল ইসলাম এবং ফাতেমা তুজ জহুরা।

সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ৫২তম আবর্তনের রেদওয়ান আহমেদ সাগর, আহসানুল হক আবির, এহসানুিয়াদ, ফাহমিদা জামান জেরিন, নেহেলী আনিকা, বিলকিস আক্তার মুনা, ইসরাত জাহান এশা ও মো. সাফাত খান।

দপ্তর সম্পাদকে ৫২তম আবর্তনের আহাদুর রহমান খান, উপ-দপ্তর সম্পাদকে ৫৩ ব্যাচের মো. আলী মূর্তজা, কোষাধ্যক্ষে সানজিদা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার নাফিজ জয়, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদকে সাবিকুন নাহার, সুরাইয়া আক্তার মেঘলা, রাবেয়া আক্তার।

শিক্ষা বিষয়ক সম্পাদক পদে মারিয়া ইসলাম, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আমেনা আহমেদ মুনিয়া ও ফারহান আহমেদ। সাংস্কৃতিক সম্পাদক নূর-ই-জান্নাত হৃদি, সহ-সাংস্কৃতিক সম্পাদক মিছিলা আক্তার মৌ, ক্রীড়া সম্পাদক সামিউর রহমান সামি, সহ-ক্রীড়া সম্পাদকে ৫৪ ব্যাচের সাব্বির আহমেদ। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (আইটি) পদে ৫৩ ব্যাচের মিজানুর রহমান অপু, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকে ৫৪ ব্যাচের কামরুজ্জামান তাসিন, বৃত্তি বিষয়ক সম্পাদকে ৫৩ ব্যাচের আতাউর রহমান হৃদয় দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও নবনির্বাচিত কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে ৫১ ব্যাচের আহমেদ ইসরাফিল, আনিসা জুহান, সাকিরা জাহান ও আফরিন জামান অরিন।

৫৪ ব্যাচ থেকে রয়েছেন সাজ্জাদ নিলয়, শেখ আল নাহিয়ান, এইচ. এম আতহার জাওয়াদ, সোহানা আক্তার, নুসরাত জাহান নূর, মিনহা, মেহবুবা আফরিন ও তায়াসুক ইমাম রাতুল।

নবনির্বাচিত কমিটির সভাপতি জুনায়েদ হোসাইন বলেন, সবার পরামর্শ, সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও ফলপ্রসূ করার প্রত্যয়ে অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সাথে পালন করতে চাই। জেলা সমিতিকে শিক্ষার্থীবান্ধব, কার্যকর এবং আরও শক্তিশালী একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমার অঙ্গীকার।

সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কমিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, জেলা সমিতি শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা, কল্যাণ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রয়োজনে পাশে দাঁড়ানো, নতুনদের দিকনির্দেশনা দেওয়া এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নেওয়া সম্ভব। সকলকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করতে এবং শরীয়তপুরের শিক্ষার্থীদের মধ্যে আরও সুন্দর ও শক্তিশালী বন্ধন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১০

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১১

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১২

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৩

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৪

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৫

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৬

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

১৭

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

১৮

কক্সবাজারে আদালত প্রাঙ্গণে দু’পক্ষের মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১৯

মিথ্যা মামলায় হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বিচারক

২০