দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২৪ মে ২০২৬, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

দেশের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৪ মে) এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, হযরত ইব্রাহিম (আ.), তাঁর স্ত্রী হযরত হাজেরা এবং পুত্র হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগের মহান স্মৃতিবিজড়িত ঈদুল আজহা মুসলিম উম্মাহর সামনে সমাগত। এই ঈদ ত্যাগ ও কুরবানির মহৎ আদর্শে মানুষকে উজ্জীবিত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের শিক্ষা দেয়।

তিনি আরও বলেন, সমাজে বিদ্যমান বৈষম্য দূর করে শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানির শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামি মূল্যবোধ পুরোপুরি অনুসরণের আহ্বান জানান তিনি।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে জামায়াত আমির বলেন, দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি চলে গেলেও পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি দেশ। তারা এখনো বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বিবৃতির শেষাংশে তিনি বলেন, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ত্যাগের মানসিকতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শেষে তিনি নিজের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং সবার সুখ, শান্তি, সমৃদ্ধি ও নিরাপদ জীবন কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাকসামে ৬ বছরের শিশুকে ৭০ বছরের বৃদ্ধের যৌন নিপীড়নের অভিযোগে থানার মামলা দায়ের

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বেলুচিস্তানে গাড়ি বোমা হামলায় ২৪ পাকিস্তানি সৈন্য নিহত

লাকসামে তিন স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ অটোরিকশা চালককে ভ্রাম্যমান আদালতের কারাদণ্ড প্রদান

রামিসা হত্যা মামলার শুনানির দিন ধার্য ১ জুন

জাবিতে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জুনায়েদ, সম্পাদক মিজান

একদিনে আরও ১৬ শিশুর মৃত্যু, হামে মৃতের সংখ্যা বেড়ে ৫২৮

রামিসা হত্যা মামলায় ২ আসামির বিরুদ্ধে চার্জশিট

১০

কুয়েতে জমে উঠেছে কোরবানির পশুর হাট দাম বেশি হিমশিম খাচ্ছেন প্রবাসীরা

১১

কুমিল্লার লাকসাম প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালামের বিরুদ্ধে এনসিপি নেতার কুরুচিপূর্ণ মন্তব্য ও বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১২

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

১৩

রামিসা হত্যা মামলার চার্জশিট জমা আজ, বিশেষ কোর্টে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার

১৪

ট্রাইব্যুনালের মামলা চলমান অবস্থায় অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত না: চিফ প্রসিকিউটর

১৫

রণদীপের ছেড়ে দেওয়া চরিত্রে বাজিমাত অক্ষয় খান্নার

১৬

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

১৭

পশ্চিম তল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার, এলাকায় তীব্র ক্ষোভ

১৮

কক্সবাজারে আদালত প্রাঙ্গণে দু’পক্ষের মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

১৯

মিথ্যা মামলায় হয়রানি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে বিচারক

২০