রাজাপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, লাশ রেখে পালিয়ে যাওয়ায় ক্ষোভ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১২ ডিসেম্বর ২০২৫, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজাপুরে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, লাশ রেখে পালিয়ে যাওয়ায় ক্ষোভ

ঝালকাঠির রাজাপুরে রেহেনা বেগম নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আরিফ খলিফা ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। শুক্রবার সকালে উপজেলার সাংগর গ্রামে স্ত্রীর মরহেদ তার পিতার বাড়িতে রেখে পালিয়ে যায় স্বামী আরিফ। ঢাকার কেরানীগঞ্জের একটি ভাড়া বাসায় বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আরিফ উপজেলার চটিখোলা এলাকার মান্নান খলিফার ছেলে। পরিবার সূত্রে জানা যায়, প্র্রায় ৭ বছর আগে রেহেনার সঙ্গে আরিফের বিয়ে হয়। আরিফ ঢাকার কেরানীগঞ্জ এলাকায় একটি বাসায় নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন এবং রেহেনা সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তাদের সংসারে দীর্ঘদিন ধরে কলহ চলছিলো। রেহেনার বাবা শহিদ হাওলাদার ও ভাই সাব্বির জানান, পারিবারিক কলহের জেরে রেহেনাকে নির্যাতন করে হত্যার পর অসুস্থতার নাটক সাজানো হয়েছে। শুক্রবার ভোরে মরদেহ সাংগর গ্রামে নিয়ে আসার পর পরিবার তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। এ বিষয়ে জানতে চাইলে স্বামী আরিফ ও তার সঙ্গে আসা আত্মীয়রা দ্রæত সটকে পড়েন।

রেহেনার মামা শাহিন আকন জানান, বৃহস্পতিবার বিকেলে ফোনে জানানো হয় রেহেনা অসুস্থ। তিনি বাসায় গিয়ে রেহেনাকে মৃত অবস্থায় দেখতে পান। পরিবারকে হাসপাতালে নিতে বলা হলেও কিছুক্ষণ পরই আবার তাকে বাসায় ডাকেন আরিফ। শাহিনের দাবি, বাসায় গিয়ে তিনি বিষয়টি রহস্যজনক মনে করেন এবং রেহেনার শরীরে আঘাতের চিহ্ন দেখে সন্দেহ আরও বেড়ে যায়। শুক্রবার সকালে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনরা আঘাতের চিহ্ন দেখে মৃত্যুর কারণ জানতে চাইলে আরিফসহ তার আত্মীয়রা বাড়ি থেকে পালিয়ে যায়।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রেহেনার মৃত্যু নিয়ে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

পিরোজপুরের ভান্ডারিয়ায় লক্ষাধিক চিংড়ির রেণু পোনা জব্দ, ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, এরপরই চীন সফর

মাভাবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউজিসিতে লিখিত অভিযোগ ‎

জিয়াউর রহমান দেশকে করেছিলেন ঐক্যবদ্ধ আর শেখ মুজিব করেছিলেন বিভক্ত” – মাভাবিপ্রবি সেমিনারে প্রতিমন্ত্রী টুকু

ডাকাতদের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন

১০

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দল হিসেবে আবারও শীর্ষে ব্রাজিল

১১

বিতর্কের মুখে বগুড়ার দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

মুখ ঢেকে কথা বলায় বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

১৩

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু

১৪

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর মারা গেলেন কাইল্লা পলাশ

১৫

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

১৬

বিদেশে কর্মদক্ষতা বাড়াতে ইংরেজি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর বৈশ্বিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৬৬৬

১৯

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় কারাগারে অভিনেতা জাহের আলভী

২০