জামালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজা সালাম এর হাতে চাচা হক মিয়া (৫০) খুন হয়েছে। শনিবার ( ৬ জুন) সকালে সদর উপজেলার ২নং লক্ষীরচর ইউনিয়নের মধ্যের চর এলাকায় এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব এর নেতৃত্বে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো: নাজমুস সাকিব জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আসামীকে গ্রেফতারের জন্য জোর অভিযান অব্যাহত রয়েছে।