1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সংকট উত্তরণে কাজ করছে সরকার, বাজেটে থাকছে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প ঢাকা আর বাসযোগ্য মনে হয় না, শহরের বাইরে থাকার কথা ভাবছি: মির্জা ফখরুল সেই ছয় শিশুর পরিবারকে চাকরি-আজীবন ফ্রি চিকিৎসার প্রস্তাব আদ্-দ্বীনের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

অনলাইন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ৬ জুন, ২০২৬

সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক নির্বাচনী অঙ্গীকার ‘বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়নকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী বৃহৎ পরিসরের এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি ও করণীয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়-এ অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।

বৈঠকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে মাঠপর্যায় থেকে শুরু করে বিভিন্ন কর্মপর্যায়ে জলবায়ু সচেতনতা ও পরিবেশ সুরক্ষাবিষয়ক বার্তা কীভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং সেগুলোর বাস্তবায়ন কৌশলও পর্যালোচনা করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা কর্মসূচির বাস্তবায়ন, সমন্বয় ও জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সরকারের এই কর্মসূচির লক্ষ্য পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, সবুজায়ন বৃদ্ধি এবং দেশের বনজ সম্পদ সমৃদ্ধ করা। এর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনা রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park